Saturday, April 4, 2026

কলকাতা লিগে এসসি ইস্টবেঙ্গলকে রেখেই নতুন সূচি প্রকাশ আইএফএর

Date:

Share post:

কলকাতা লিগে ( Kolkata League) কী খেলবে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)? আইএফএর( IFA) সূচি দেখে এমনই প্রশ্ন ঘোরাফেরা করছে লাল-হলুদ সমর্থকদের মধ‍্যে। যেখানে দুপুরে জানা যায় ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চেয়ে নবান্নে চিঠি পাঠিয়েছে বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট( Shree Cement)। যা নিয়ে বেশ ক্ষুব্ধ মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়( Mamata Banerjee)। সেখানে ইস্টবেঙ্গলকে রেখে বিকেলে কলকাতা লিগের নতুন সূচি প্রকাশ করল আইএফএ।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৪ আগস্ট অর্থাৎ আগামীকাল প্রতিপক্ষ ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে নামার কথা ছিল ইস্টবেঙ্গলের। কিন্তু সোমবার বিকেলে নতুন সূচি অনুযায়ী ইস্টবেঙ্গলের প্রথম ম‍্যাচ ৩১ আগস্ট। ভবানীপুরের বিরুদ্ধেই রয়েছে সেই ম‍্যাচ। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম‍্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি ইউনাইটেড স্পোর্টস।

আর এরপরই উঠছে প্রশ্ন। মুখ‍্যমন্ত্রীর বার্তার পরই আইএফএ এর এরকম সূচি প্রকাশ। তবে কী জট খোলার পথে?

আরও পড়ুন:‘আমরা আশাবাদী ইতিবাচক কিছু ঘটবে’ : দেবব্রত সরকার

 

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...