Saturday, April 4, 2026

চোটের কারণে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে নেই বজরং পুনিয়া

Date:

Share post:

চোটের কারণে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে( World Wrestling Championship) অংশ নিতে পারবে না বজরং পুনিয়া(Bajrang Punia)। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় এই মরসুমে আর খেলতে পারবেন না তিনি। যার ফলে ২ থেকে ১০ অক্টোবর পর্যন্ত নরওয়ের ওসলোতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না টোকিও অলিম্পিক্সে পদক জয়ী এই কুস্তিগীর।

টোকিও অলিম্পিক্সের আগেই চোট পেয়েছিলেন বজরং। টোকিও থেকে ফেরার পরই তাঁর চোটের জায়গায় এমআরআই করা হয়। সেখানেই জানান হয়, আপাতত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। চোট নিয়ে বজরং বলেন, “লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় রিহ্যাব করতে হবে। ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। সেই কারণে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারছি না।”

আরও পড়ুন:তৃতীয় টেস্টে কপিল দেবকে টপকে যাওয়ার সুযোগ বুমরাহের সামনে

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...