Saturday, June 20, 2026

আজ জি- ৭ গোষ্ঠীর বৈঠক , তালিবান নিয়ে বাইডেন কী বার্তা দেয় সেদিকে তাকিয়ে বিশ্ব

Date:

Share post:

মঙ্গলবার জি- ৭ গোষ্ঠীর (G7 summit) বৈঠক এই গোষ্ঠীতে রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, জার্মানি, জাপান ও কানাডা। ভার্চুয়ালি আয়োজিত (Virtual meeting) এই আন্তর্জাতিক বৈঠকে সভাপতিত্ব করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সংবাদ সংস্থাকে জানিয়েছেন আজকের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় আফগানিস্তান ও তালিবান।আফগানিস্তান থেকে অসহায়দের উদ্ধারের ব্যাপারের আলোচনা হবে।

ইতিমধ্যেই তালিবানরা হুমকি দিয়েছে ৩১ অগাস্টের মধ্যে আমেরিকাকে আফগানিস্তান থেকে সেনা সরাতে হবে  । পাশাপাশি প্রকাশ্যেই তালিবানদের সমর্থন করার আশ্বাস দিয়েছে চিন চিন । তালিবানদের প্রয়োজনে সেনা ও অর্থসাহায্য করার বার্তা দিয়েছে বেজিং । এই পরিস্থিতিতে জি- ৭ গোষ্ঠীর  বৈঠক ও পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

 

সোমবারই তালিবানরা হুঁশিয়ারি দিয়ে রেখেছে ৩১ অগাস্টের ডেডলাইন না মানলে ফল ভালো হবে না। তালিবানি মুখপাত্র স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ডেডলাইন না মানার অর্থ আমেরিকাকে করুন ও ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে । এই প্রেক্ষাপটে আজ, মঙ্গলবার জি-৭ গোষ্ঠীর সদস্য দেশগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধারের ব্যাপারে হতে পারে আলোচনা। তালিবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলের পর এই ভার্চুয়াল বৈঠকই প্রথম কর্মসূচি হতে চলেছে যেখানে বাইডেন আমেরিকার শরিকদের সঙ্গে কথা বলবেন। আফগানিস্তান ইস্যু নিয়ে ক্ষোভ রয়েছে শরিক কোনও কোনও দেশের মধ্যেও।

advt 19

 

 

 

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...