Monday, April 13, 2026

ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০০

Date:

Share post:

এবার মহারাষ্ট্রে ২৭ জনের শরীরে পাওয়া গেল করোনাভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সে রাজ্যে ডেল্টা প্লাসে সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১০৩ জন। ১৮৮ জন করোনা আক্রান্তের নমুনা সংগ্রহ করে জেনোম সিকোয়েন্সি-এর জন্য পাঠানো হয়েছিল মুম্বইয়ের কস্তুরবা হাসপাতালে। এর মধ্যে ৬৮ শতাংশই আক্রান্ত হয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টে। মোট ১২৯ জনের শরীরে ডেল্টা স্ট্রেনের সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়া ২৭ জনের শরীরে মিলেছে ডেল্টা প্লাস।

আরও পড়ুন-লাল-হলুদের মান বাঁচাচ্ছেন মুখ্যমন্ত্রী, বিজেপি শিবিরে নৌকা ভিড়িয়েও লাভ হল না নীতুদের

জানা গিয়েছে, নমুনাগুলির মধ্যে দু’জনের শরীরে করোনার আলফা ভ্যারিয়েন্টের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। অন্যদিকে, কাপ্পা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে ১২.৭৬ শতাংশের শরীরে। ১৮৮ টির মধ্যে মোট ২৪টি নমুনায় মিলেছে কাপ্পা। নিয়মিত জেনোম সিকোয়েন্সি করে ভ্যারিয়েন্ট জানার চেষ্টা করছে উদ্ধব ঠাকরের সরকার। কী ভাবে ভাইরাসের মিউট্যান্ট ছড়িয়ে পড়ে, তা জানার জন্য এই প্রক্রিয়া চালু করেছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-আজ জি- ৭ গোষ্ঠীর বৈঠক , তালিবান নিয়ে বাইডেন কী বার্তা দেয় সেদিকে তাকিয়ে বিশ্ব

অন্যদিকে, পর পর দু’দিন ২৫ হাজারের ঘরেই থাকল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২৪ লক্ষ ৭৪ হাজার ৭৭৩। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। গোটা অতিমারি পর্বে মোট প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৩৫ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ১৪ হাজার ৩৭৩ জন। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৫৫১ জন।

advt 19

 

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...