Friday, April 3, 2026

লক্ষ্য অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ, দু’টি পৃথক দল গড়ার পরিকল্পনায় বিসিসিআই

Date:

Share post:

দাদাদের মতন ভাইদেরও দুটি পৃথক দল গড়তে পারে বিসিসিআইয়ে(Bcci)। সম্ভাবনা যা ভারতের ( India)সিনিয়র দলের মতো ভারতের অনুর্ধ্ব-১৯( Under-19) দলের ক্ষেত্রেও একই সঙ্গে দু’টি দল খেলানোর পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনার( Corona) কারণে গত বছর থেকে এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এদিকে আগামী বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে চলেছৈ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। সেই কারণেই ভারতের অনুর্ধ্ব-১৯ দলকে তৈরি করতে মরিয়া বিসিসিআই। হাতে সময় খুব কম। তাই ভাল প্রস্তুতির জন্যই চলতি বছরের শেষে দেশের মাটিতে দু’টি পৃথক সিরিজ আয়োজন করতে উদ্যোগী সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানাবে বিসিসিআই।

এই দুই সিরিজের জন্য দল নির্বাচন করতে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে ঘরোয়া অনুর্ধ্ব-১৯ ওয়ান ডে টুর্নামেন্ট ভিনু মানকড় ট্রফি আয়োজন করবে বোর্ড। এর পর চ্যালেঞ্জার ট্রফিও আয়োজন করতে চায় বিসিসিআই।

এই নিয়ে এক কর্তা বললেন, “অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে সাধারণত দেশে ও বিদেশে আন্তর্জাতিক ম্যাচ খেলে ভারতীয় দল। কিন্তু অতিমারির কারণে সেই প্রক্রিয়া থমকে গিয়েছে। বিশ্বকাপের আগে ছেলেদের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে দু’টো দল নামানোর কথা ভেবেছে বোর্ড। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেটে শক্ত প্রতিপক্ষ। এই সিরিজ আমাদের ছেলেদের খুব সাহায্য করবে। সাধারণ ভাবে ছোটদের বিশ্বকাপের আগে বেশ কিছু ঘরোয়া ও আন্তর্জাতিক প্রতিযোগিতা হয়। যেখান থেকেই বিশ্বকাপের দল নির্বাচন করা হয়। ”

আরও পড়ুন:দু’বছর পর আর্জেন্তিনার জাতীয় দলে পাওলো দিবালা, চোটের কারণে নেই সার্জিও আগুয়েরো

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...