Monday, April 13, 2026

জলপাইগুড়ি পুরসভার নতুন প্রশাসক বোর্ডের শপথগ্রহণ 

Date:

Share post:

জলপাইগুড়ি পুরসভার নতুন প্রশাসক বোর্ডের শপথ গ্রহণ হল বুধবার। কমিটিতে চেয়ারপার্সন সহ মোট ১১ জন সদস্য- সদস্যা রয়েছেন। এদিন পুর-আধিকারিকদের উপস্থিতিতে পুরসভার প্রশাসক মণ্ডলীর সকল সদস্য -সদস্যাদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হল। এরপর সকলকে নিজেদের কাজ বুঝিয়ে দিলেন পুর আধিকারিকরা। দ্বিতীয় বারের জন্য পুরসভার চেয়ারপার্সন হয়েছেন পাপিয়া পাল। ভাইস চেয়ারপার্সন সন্দীপ মাহাতো ও সৈকত চট্টোপাধ্যায়। অন্যদিকে কমিটির অন্য সদস্য – সদস্যারা হলেন দুর্গা রায়, সঙ্গীতা ব‍্যানাজি , নিপু সাহা, মালা ভৌমিক, বিশ্বজিৎ সরকার অন্যদিকে নিলম শর্মা, দেবল দত্ত ও বিকাশ মালাকার। সকলকেই এদিন সংবর্ধনা দেওয়া হয়।এদিন চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, করোনা মোকাবিলার পাশাপাশি সব ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ করতে হবে।

 

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...