Sunday, June 21, 2026

প্রয়াত কিংবদন্তী ফুটবলার চন্দ্রশেখর

Date:

Share post:

প্রয়াত কিংবদন্তী ফুটবলার চন্দ্রশেখর(Chandrasekhara)। মঙ্গলবার নিজ বাসভবন কোচিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। জানা গিয়েছে, দীর্ঘ এক দশক ধরে ডিমেনশিয়া রোগে ভুগছিলেন চন্দ্রশেখর। তিন সন্তান রয়েছে তাঁর। চন্দ্রশেখরের মৃত্যুতে শোকপ্রকাশ এআইএফএফের।

১৯৬০ সালে রোম অলিম্পিক্সে ভারতীয় দলের সদস্য ছিলেন চন্দ্রশেখর। ফ্রান্সের বিরুদ্ধে যে ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল ভারতীয় দল, সেই ম্যাচে ডিফেন্স সামলেছিলেন তিনি। এছাড়া ১৯৬২ এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী ও ১৯৬৪ এএফসি এশিয়ান কাপে রৌপ্যপদকজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন এই ডিফেন্ডার। ১৯৫৮-৬৬ এই আট বছর ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন চন্দ্রশেখর। খেলার জীবনে পিকে বন্দ‍্যোপাধ‍্যায়, চুনী গোস্বামী, তুলসীদাস বলরাম, পিটার থঙ্গরাজের মত কিংবদন্তীদের সঙ্গে খেলেছেন তিনি।

১৯৫৬ সালে মুম্বইয়ের ক্যালটেক্স ক্লাবে খেলতেন চন্দ্রশেখর। ১৯৬৩ সালে মহারাষ্ট্র দলের অধিনায়ক ছিলেন তিনি। সে বছর সন্তোষ ট্রফি চ‍্যাম্পিয়ন হয় মহারাষ্ট্র । ১৯৬৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন চন্দ্রশেখর।

আরও পড়ুন:এমবাপেকে দলে নিতে ঝাঁপাল রিয়াল মাদ্রিদ

 

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...