Friday, April 3, 2026

প‍্যাট কামিন্সের বদলি হিসাবে টিম সাউদিকে সই করাল কেকেআর

Date:

Share post:

প‍্যাট কামিন্সের ( Pat Cummins) বদলি হিসাবে পেসার টিম সাউদিকে(tim southee)  সই করাল কলকাতা নাইট রাইডার্স(KKR)। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএলের( Ipl) দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স প্রস্তুতি শুরু করে দিয়েছে। আইপিএলের দ্বিতীয় পর্বে একাধিক অস্ট্রেলিয়া ক্রিকেটাররা অংশ না নেওয়ার কথা আগেই জানিয়েছ। আর এই  ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তারকা পেসার প্যাট কামিন্সও। যিনি  কলকাতা নাইট রাইডার্সের বড় ভরসা। ফলে তার না থাকাটা বড় ধাক্কা নাইটদের জন্য। এই পরিস্থিতিতে প্যাট কামিন্সের বদলি হিসাবে বেছে নিল কলকাতা। নিউজিল্যান্ডের তারকা অভিজ্ঞ পেসার টিম সাউদিকে সই করাতে চলেছে শাহরুখ খানের দল। বৃহস্পতিবার এমনটাই জানান হল কেকেআরের পক্ষ থেকে।

বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের এক কর্ত বলেন, “টিম একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং নিউজিল্যান্ড দলের অন্যতম শক্তি। আমরা আশা করছি উনি ভালো পারফর্ম করবেন।”

এর আগে চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের হয়ে খেলেছেন সাউদি।

আরও পড়ুন:বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষে ভারত


 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...