Tuesday, March 17, 2026

এবার প্রধানমন্ত্রীর প্রতিনিধিকেও ক্ষমা চাইতে কড়া নির্দেশ দিল বিশ্বভারতী

Date:

Share post:

পেনশনভোগীদের ন্যায্য আন্দোলনে সামিল হওয়ার কারণে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধিকেও ক্ষমা চাইতে কড়া নির্দেশ দিল বিশ্বভারতী।

আরও পড়ুন-‘আসল দুধ না খেলে সোনার দর কী করে বুঝবেন!’ পুরনো তত্ত্বে ফের বিতর্কে দিলীপ

বিশ্বভারতীর আচার্য মোদির প্রতিনিধি দুলালচন্দ্র ঘোষকে পাঠানো কর্তৃপক্ষের এই নির্দেশে হতবাক বিভিন্ন মহল। এ ব্যাপারে দুলালবাবুকে ফোনে ধরা হলে তিনি বলেন, এ বিষয়ে যা বলার আচার্য তথা প্রধানমন্ত্রী এবং বিশ্বভারতীকে যথাসময়ে জানাবেন। ই-মেলে পাঠানো নির্দেশে দুলালবাবুকে বলা হয়েছে, তিনি বিশ্বভারতীর পেনশনভোগীদের আন্দোলনে সামিল হচ্ছেন। এছাড়া গণমাধ্যমে মুখ খুলে কর্মসমিতির বৈঠকের গোপনীয়তা নষ্ট করছেন। এর ফলে ক্ষুণ্ণ হচ্ছে কর্মসমিতির গুরুত্ব। এই অভিযোগের জন্য তাঁকে আগামী ইসি বৈঠকে ক্ষমা চাইতে হবে। না হলে ওই বৈঠকে যোগ দিতে দেওয়া হবে না।

আরও পড়ুন-উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করলেন রবীন্দ্রনাথ ঘোষ

জানা গিয়েছে, ২৩ অগাস্ট সন্ধে ৭টা ও রাত্রি ১১টা নাগাদ বিশ্বভারতীর তরফে ই-মেল মারফত দুলালবাবুর কাছে এই সতর্কীকরণ চিঠি আসে। নির্ভরযোগ্য সূত্রে খবর, ওই ইসি বৈঠকের মূল আলোচ্য বিষয় হল জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের সমর্থনে বিশ্বভারতীর বিরুদ্ধে সংগঠিত হতে চলা অধ্যাপক, কর্মী ও ছাত্রছাত্রীদের বৃহত্তর আন্দোলনকে রোখার উপায় স্থির করা।

advt 19

 

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...