Friday, April 3, 2026

ইস্টবেঙ্গলের পথে অরিন্দম ভট্টাচার্য? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

দলগঠনে কি বড় চমক দিতে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)? সূত্রের খবর এটিকে মোহনবাগানের ( Atk Mohunbagan) গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে( Arindam Bhattacharya) সই করাতে চলেছে লাল-হলুদ শিবির। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার সুবজ-মেরুন ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন অরিন্দম। এরপরই লাল-হলুদে আসা সম্ভাবনা জড়ালো হয় এই বঙ্গ গোলরক্ষকের।

গতমরশুমে গোলপোস্টের নিচে এটিকে মোহনবাগানকে ভরসা দিয়েছিলেন অরিন্দম। কিন্তু চলতি বছর মুম্বইসিটি এফসির অমরিন্দর সিংকে সই করায় মোহনবাগান। দলে অমরিন্দর আসায় এএফসি কাপে দলে জায়গা হয়নি অরিন্দমের। এরপরই কোচ হাবাসের সঙ্গে কথাও বলেন তিনি। আইএসএলে প্রথম একাদশে জায়গা হওয়া নিয়ে সংশয় দেখা দেয় বাঙালি গোলরক্ষকের। এরপরই টিম ম‍্যানেজমেন্টের সঙ্গে কথা বলেন তিনি।

এদিকে এসসি ইস্টবেঙ্গলের গতমরশুমে দলকে ভরসা দেওয়া গোলরক্ষক দেবজিত মুজমদার ইস্টবেঙ্গল ছেড়ে চেন্নাইএফসির পথে পা বাড়িয়ে রয়েছেন।  লাল-হলুদের গোলরক্ষক বলতে এখন রয়েছেন শঙ্কর রায়। সেক্ষেত্র দলের তিনকাঠি মজবুত করতে তৎপর লাল-হলুদ ম‍্যানেজমেন্ট।  সূত্রের খবর অরিন্দমের সঙ্গে একপ্রস্থ কথা এগিয়েছে এসসি ইস্টবেঙ্গলের। সব কিছু ঠিক থাকলে এসসি ইস্টবেঙ্গলে আসতে চলেছেন অরিন্দম ভট্টাচার্য।

এদিকে শোনা যাচ্ছে, কেরলা ব্লাস্টার্সের স্ট্রাইকার শুভ ঘোষকেও দলে নিতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। লাল-হলুদের নজরে রয়েছেন মিডফিল্ডার রোমারিও জেসুরাজও। এছাড়াও এফসি গোয়ার তরুণ ডিফেন্ডার সেরিনিও ফার্নান্ডেজকে সই করাতে চাইছে লাল-হলুদ।

আরও পড়ুন:এসসি ইস্টবেঙ্গলের দলগঠনের কাজে সাহায্য করতে পারছেন না বাইচুং

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...