Tuesday, April 7, 2026

সবুজের গা ঘেঁষে যাত্রা শুরু করল ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন

Date:

Share post:

প্রকৃতিপ্রেমীদের কথা মাথায় রেখে আজ থেকে যাত্রা শুরু হল ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, পাহাড়ি রাস্তায় ছুটবে এই ট্রেন। রাস্তার দু’ধারে ঘন সবুজ জঙ্গল সঙ্গে পাহাড়ের মনোমুগ্ধ দৃশ্য দেখার জন্য বিশেষ এই ট্রেনের কামরায় মাথার ওপর ভারী কাঁচ দিয়ে ঘেরা হয়েছে। আজ জনসাধারণের জন্য এই এনজেপি থেকে ওই ভিস্তা ডোম ট্রেনটির সূচনা করেন কেন্দ্রীয় অনগ্রসর সম্প্রদায় কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী জন বার্লা।

আরও পড়ুন:বাংলাদেশে উড়ালপুলের ওপর দিয়ে প্রথমবারের মতো চলল স্বপ্নের মেট্রো রেল

শীতাতপ নিয়ন্ত্রিত এই ভিস্তাডোম ট্রেনটিতে মোট ৪৪টি আসন রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রের খবর, এনজিপি থেকে আলিপুরদুয়ার, সপ্তাহে দুটি ট্রেন চলাচল করবে। শুক্র, শনি, রবি, সকাল ৭টা ২০-তে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেবে একটি ট্রেন। এই তিনদিনই দুপুর ২টোয় এনজিপির উদ্দেশ্যে ছাড়বে অপর ট্রেন।

অন্যদিকে আজই অসমেও শুরু হওয়ার কথা ভিস্তাডোম স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন পরিষেবার। বৃহস্পতিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে,  শনিবার থেকে অসমের গুয়াহাটি থেকে নিউ হাফলং এবং পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার জংশন অবধি দুটি জনপ্রিয় রুটে ভিস্তাডোম পর্যটক স্পেশাল ট্রেন চালু হবে।য়াহাটি স্টেশন থেকে নিউ হাফলং রেলওয়ে স্টেশনে যাবে। ট্রেন ছুটবে সবুজে ঢাকা মনোরম ডিমা হাসাও জেলার মধ্য দিয়ে। এটি দেশের তৃতীয় ভিস্তাডোম ট্রেন। ভিস্তাডোমে উঠে প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে গেলে এনজেপি-আলিপুরদুয়ার রুটে ওই কোচে ভাড়া পড়বে ৭৭০ টাকা।

advt 19

Related articles

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...