Wednesday, April 15, 2026

সত্যি হল মার্কিন আশঙ্কা, ফের বিস্ফোরণে কাঁপল কাবুল বিমানবন্দর

Date:

Share post:

সত্যি হল মার্কিন আশঙ্কা! জোড়া বিস্ফোরণের ৪ দিনের মাথায় ফের কেঁপে উঠল কাবুল। কাবুল বিমানবন্দরের কাছে চারদিনের মাথায় ফের বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত এক শিশু সহ ২। আহত অন্তত তিনজন। আহতের সংখ্যা কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি বলে খবর। বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

বৃহস্পতিবার রাতে আচমকাই জোড়া বিস্ফোরণ ঘটেছিল কাবুল বিমানবন্দরে। ধারাবাহিক বিস্ফোরণে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়। সেই স্মৃতি এখনও টাটকা। তার মধ্যে আবার ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই কাবুলে বিস্ফোরণের আশঙ্কা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ড্রোন হামলায় বিস্ফোরণের মূল চক্রীকে হত্যার দাবির পর এই আশঙ্কা প্রকাশ করেন বাইডেন। আইএসের খোরাসান গোষ্ঠী বদলা নেবে, আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর সেই আশঙ্কা সত্যি প্রমাণ করে ফের কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হল। কাবুল বিমানবন্দরের কাছে জনবসতিপূর্ণ এলাকায় রকেট-হামলা হয়। তার ফলেই বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেটে হামলা চালায় IS-K (খোরাসান)। খোয়াজা বুগরার একটি বাড়ি লক্ষ্য করে রকেট হামলা চলে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ৫০০ কর্মী সমর্থক advt 19

 

Related articles

মহিলা সংরক্ষণ বিলের নামে রাজ্যগুলির উপর বিজেপির স্বৈরাচারী শাসন! একজোট বিরোধীরা

গোটা দেশে একাধিক গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন চলছে। সেই সময়ে চুপি চুপি ফের সংসদে তিন বিল নিয়ে আসছে স্বৈরাচারী...

সিবিএসই-র দশম শ্রেণির ফলে ছাত্রীদের জয়জয়কার, কৃতীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী 

প্রকাশিত হল সিবিএসই-র দশম শ্রেণির ফল। এবারের পরীক্ষায় ছেলেদের তুলনায় সাফল্যের নিরিখে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে মেয়েরা। কৃতী ছাত্রছাত্রীদের...

ভোটার স্লিপ বিলির কাজ শুরু: দৃষ্টিহীন ভোটারদের জন্য স্লিপে ও বুথে বিশেষ ব্যবস্থা

প্রথম দফার ভোটের আগে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছে ভোটার ইনফরমেশন স্লিপ (ভিআইএস)। নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর...

বুকের পাটা থাকলে ৪ তারিখ বাংলায় থাকুন! শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪ মে বাংলায় থাকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...