Monday, April 6, 2026

দলের জমি বিক্রি! শাস্তির মুখে পড়তে চলেছেন সিপিএমের রবীন রাই?

Date:

Share post:

নিজের দলের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগে অভিযুক্ত রবীন রাইকে কি বহিষ্কার করতে চলেছে সিপিএম? উত্তরবঙ্গে বাম রাজনীতির অন্দরমহলে এই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে উঠেছে। কিছুদিন আগেই মাদারিহাটের সিপিএম কার্যালয়ে দলের তদন্ত কমিটির মুখোমুখি হন এক সময়ের দোর্দণ্ডপ্রতাপ বামনেতা রবীন। নিজেকে নির্দোষ প্রমাণে দীর্ঘ সওয়াল করেন রবীন। কিন্তু দলের জমি বিক্রির দুর্নীতির অভিযোগ খণ্ডনে নিজের পক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ পেশ করতে পারেননি তিনি, এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে। অনেকের কাছে সর্বদা নীতি-আদর্শের বুলি আওড়ানো রবীন যে এই ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়বেন, তা অভাবনীয়। যদিও তাঁকে বহিষ্কারের পথে হাঁটলে প্রকৃতপক্ষে দল আরও দুর্বল হবে বলে মানছেন নামপ্রকাশে অনিচ্ছুক বেশ কিছু বামনেতা।

এর আগেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার বা অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করে দলের নেতৃত্ব সমালোচনার মুখেই পড়েছে। অভিযোগ, একাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করে দলের সংগঠনকে দুর্বলই করে ফেলেছে বামেরা। এমনিতেই তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কর্মসূচির ধাক্কায় উত্তরবঙ্গে বামেরা এখন অস্তিত্বের সঙ্কটে ভুগছে, তার ওপর দলের নেতার দুর্নীতি এবং বহিষ্কার সেই সঙ্কটকে বাড়িয়ে তুলবে বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- “এটা ত্রিপুরা না আফগানিস্তান?” আহত মুজিবরের সঙ্গে সাক্ষাতের পর তোপ সুজাতা-জয়ার

advt 19

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...