Saturday, June 27, 2026

অসমে মমতাকে স্বাগত জানিয়ে কটাক্ষের মুখে হিমন্ত

Date:

Share post:

‘অসমে রেড কার্পেটে দিদিকে স্বাগত’, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sharma) এই মন্তব্যের কড়া জবাব দিল তৃণমূল। হিমন্তকে কটাক্ষ করে তৃণমূলের বক্তব্য, অসম এবং ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে প্রবল প্রতিপক্ষ হিসাবে উঠে আসতে দেখে আতঙ্কে এসব কথা বলছেন হিমন্ত। তিনি বুঝতে পারছেন, অসমেও তাঁদের দিন ফুরিয়ে আসছে।

পার্টির সক্রিয় কর্মী ও প্রাক্তন বিধায়কের মৃত্যুর পর তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাতে রবিবার শিলিগুড়ির লেকটাউনে আসেন হিমন্ত। সেখানেই মন্তব্য করেন, ‘দিদির যা ভোটব্যাঙ্ক তাতে দিদি অসমে এলে কংগ্রেসের ভোটই ভাগাভাগী হবে। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় যতই ত্রিপুরা-অসম যাবেন বিজেপির জন্য সেটি লাভের সঙ্কেত।’ হিমন্তর সঙ্গে অসমের বিজেপি রাজ্য সভাপতি ও দলের অন্য কর্মীরাও ছিলেন। হিমন্তর মন্তব্যের জবাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বলা হয়েছে, ভয় পেয়ে গিয়ে হিমন্ত এমন উল্টোপাল্টা বকছেন।

আরও পড়ুন- দলের জমি বিক্রি! শাস্তির মুখে পড়তে চলেছেন সিপিএমের রবীন রাই?

একদিকে ত্রিপুরায় বিজেপি সরকার তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের ওপর হামলা ও সন্ত্রাস চালাচ্ছে। ওরা বুঝে ফেলেছে যে, ওদের ক্ষমতায় থাকার মেয়াদ ফুরিয়ে এসেছে। উনি যে ভোটভাগের কথা বলছেন, সেই ভোট ভাগাভাগির কোনো প্রশ্নই নেই। অসম ও ত্রিপুরায় ভোট ভাগাভাগি নয়, লড়াই সরাসরি হবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। বিজেপিকে কীভাবে শিক্ষা দেওয়া যায়, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তা দেখিয়ে দিয়েছে। উনি যে অঙ্কের কথা বলছেন, সেই অঙ্ক তাই কোনওদিনই মিলবে না।

advt 19

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...