Friday, April 3, 2026

বিজেপি ফাঁকা গলায় বেশি আওয়াজ দেয়, তৃণমূলে যোগ দিয়ে বললেন বিষ্ণুপুরের বিধায়ক

Date:

Share post:

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার সকালে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন।জোর করে বাংলা দখলের চেষ্টা করেছিল বিজেপি।তিনি বলেন, বাঙালি অধিকার, ঐতিহ্য কোনও কিছুকেই ওরা সম্মান দিতে পারে না। বিজেপি ফাঁকা গলায় বেশি আওয়াজ দেয়। বুথ স্তরে সংগঠন বলে কিছু নেই ওদের। ২০০ আসন পাবে না অনেক দিন আগেই বুঝে গিয়েছিল। বিজেপির টিকিটে যারা জিতেছে নিজেদের ক্যারিশমায় জিতেছেন। এতে দলের কোনও ভূমিকা নেই।
দীর্ঘদিন ধরেই তৃণমূলের স্থানীয় নেতা ছিলেন ব্যবসায়ী তন্ময়। বিধানসভা ভোটের আগে আচমকা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। গেরুয়া শিবিরে যোগদানের পরদিনই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।
রাজ্যের সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানান তন্ময়। তাঁর কথায়, সারা বাংলা জুড়ে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি চলছে। বিধানসভা ভোটে জোর করে বাংলা দখলের চেষ্টা করা হয়েছিল। কেন্দ্রীয় এজেন্সি লাগিয়ে ভয় দেখানোই এদের কাজ।

আরও পড়ুন – বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন আফগান মহিলারা , কিন্তু ক্লাসরুম হবে পৃথক

বাঙালিদের অধিকারের ওপর হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে। আমাদের ঐতিহ্যকেও নষ্ট করার চক্রান্ত চলছে। এর বিরুদ্ধেই আমার প্রতিবাদ। সারা বাংলায় দলমত নির্বিশেষে সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের বলব, সবাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরুন।

advt 19

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...