Monday, April 13, 2026

হাইজাম্পে জোড়া পদক ভারতের, রুপোর পদক জিতল মারিয়াপ্পান, ব্রোঞ্জ পদক জয় শরদ কুমারের

Date:

Share post:

টোকিও প‍্যারালিম্পিক্সে( Tokyo paralympics) সাফল্যের ধারা অব‍্যাহত ভারতের। সকালে সিংহরাজের( Singhraj) ব্রোঞ্জ জয়ের পর আবারও পদক জয় ভারতের। মঙ্গলবার হাইজ‍াম্পে জোড়া পদক পেল ভারত। টি ৬৩ বিভাগে ভারতের হয়ে পদক জিতলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু এবং শরদ কুমার। রুপো জিতলেন মারিয়াপ্পান। ব্রোঞ্জ পদক পেলেন শরদ কুমার।

রিও প‍্যারালিম্পিক্সে সোনার পদক পেলেও, টোকিও প‍্যারালিম্পিক্সে রুপোর পদকই সন্তুষ্ট থাকতে হল মারিয়াপ্পানকে। এদিন বৃষ্টির মধ্যেই এই ইভেন্টে খেলতে হয় প্রতিযোগিদের।  স্যাম গ্রিউয়ের সঙ্গে সমানে সমানে লড়াই চলে মারিয়াপ্পনের। দু’জনেই ১.৮৬ মিটার দূরত্ব পার করেন। সোনার পদকের জন্য ১.৮৮ মিটার দূরত্ব পার করতে হত। কিন্তু তা আর পারেননি মারিয়াপ্পন। সেই দূরত্ব লাফিয়ে সোনা জিতে নেন গ্রিউ।

এদিকে ১.৮৩ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পেলেন শরদ কুমার।

আরও পড়ুন:ওল্ড ট্র‍্যাফোর্ডে ফিরেই সমর্থকদের জন্য বার্তা রোনাল্ডোর

 

Related articles

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...