Sunday, April 12, 2026

আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে উচ্চপর্যায়ের কমিটি গঠন মোদির

Date:

Share post:

আফগানিস্তান(Afghanistan) থেকে সোমবার সম্পূর্ণরূপে সেনা প্রত্যাহার করে নিয়েছে আমেরিকা। ফলস্বরূপ আফগানিস্তানের মাটি এখনো সম্পূর্ণরূপে তালিবানের(Taliban) আয়ত্তে। এহেন পরিস্থিতিতে এবার যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের আটকে থাকা ভারতীয় নাগরিকদের(Indian citizens) দ্রুত ফেরাতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, আফগানিস্তানের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। এই অবস্থায় গোটা পরিস্থিতির উপর নজর রাখতে একটি হাই ভোল্টেজ কমিটি গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যে কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ একাধিক আমলা। এই কমিটিকে প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন আফগানিস্থানে আটকে থাকা ভারতীয়দের দ্রুত ফেরানোর পরিকল্পনা করার জন্য এবং সেদেশে ভারতের স্বার্থ রক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। পাশাপাশি আফগানিস্তানের মাটিতে যাতে ভারতবিরোধী কোনরকম সন্ত্রাস মাথাচাড়া দিতে না পারে সেদিকেও নজর রাখবে এই কমিটি।

আরও পড়ুন:জুলহাজ–তনয় হত্যা মামলায় ছয় জঙ্গিকে মৃত্যুদণ্ড আদালতের

উল্লেখ্য, গত দুই দশকে আফগানিস্তানের ৩৪ টি প্রদেশেই বহু প্রকল্প তৈরি করেছে ভারত সরকার। এই সমস্ত প্রকল্পের চেনে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় দেড় বিলিয়ন ডলার। তালিবান অবশ্য মৌখিকভাবে আশ্বাস দিয়েছে তারা কোনো রকম ক্ষতি করবে না ভারতীয় প্রকল্পগুলির। অন্যদিকে চিন তার ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ প্রকল্পে আফগানিস্তানকে শামিল করার চেষ্টা চালাচ্ছে পুরোদমে। এমন অবস্থায় এই কমিটির গুরুত্ব অপরিসীম হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

advt 19

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...