Wednesday, April 1, 2026

ভোটের জন্য তৈরি থাকুন, যে কোনও দিন ঘোষণা: মুখ্যসচিবদের বৈঠকে জানাল কমিশন

Date:

Share post:

রাজ্যে উপনির্বাচন কবে? এই নিয়েই এখন তুমুল জল্পনা। এই পরিস্থিতিতে বুধবার বিভিন্ন রাজ্যের মুখ্যসচিবদের (Chief Secretary) সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রে খবর, রাজ্যকে ভোটের জন্য তৈরি থাকতে বলেছে কমিশন। বলা হয়, “যেকোনও দিন ঘোষণা হতে পারে ভোটের দিন, তৈরি থাকুন”। পুজোর আগেই বিধানসভা উপনির্বাচন চায় রাজ্য। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একথা জানান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। সূত্রের খবর, রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট কমিশন। আইসিএমআররের (Icmr) রিপোর্টের নিয়ে সন্তুষ্ট আধিকারিকরা।

আরও পড়ুন- মার্কিনি মিডিয়ায় তালিবানের অসত্য ভিডিও প্রকাশ!

এদিন, মুখ্যসচিবদের সঙ্গে বৈঠকের আগে ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন (Sudip Jain) আলাদা করে মুখ্য নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, খুব শীঘ্র রাজ্যে আসতে পারেন ডেপুটি ইলেকশন কমিশনার। রাজ্যের সিইও (Ceo) বৈঠকে জানান, ভোট করলে এখনই করা হোক। কারণ, বাংলায় ১০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি। এখন রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সুতরাং, ভোট করানোর এটাই আদর্শ সময়। এদিনের দুটি বৈঠকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন রাজ্যে উপনির্বাচনে দিন ঘোষণার সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

advt 19

 

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...