Wednesday, April 8, 2026

এবার দুয়ারে পুরসভা কর্মসূচি শুরু তুফানগঞ্জে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলে শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তুফানগঞ্জ পুরসভা ‘দুয়ারে পুরসভা’ কর্মসূচির উদ্যোগ নিয়েছে। প্রশাসক পরিচালিত পুরসভার নতুন চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বাসিন্দাদের সঙ্গে কথা বলতে সরাসরি তাদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। বাসিন্দাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে অভাব অভিযোগও শুনছেন।

নাগরিকদের সমস্যা, অভাব অভিযোগের কথা শুনে তা ডায়েরিতে নথিভুক্ত করছেন। নাগরিক পরিষেবার ক্ষেত্রে কোথায় কোনও খামতি আছে কি না তা চেয়ারম্যান নিজের চোখে দেখে নিয়ে সেসব সমাধান করার উদ্যোগ নিচ্ছেন। চেয়ারম্যানের এমন উদ্যোগের প্রশংসা করছেন শহরবাসী। প্রসঙ্গত, গত ১৭ আগস্ট তুফানগঞ্জ পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেন ইন্দ্রজিৎ ধর। তুফানগঞ্জ মহকুমার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা তুফানগঞ্জ মহা বিদ্যালয়ের অধ্যাপক,সুলতান রহমান ও হামিদ আলী জানান এর আগে তুফানগঞ্জ পুরসভার কোনো চেয়ারম্যান এভাবে অভাব অভিযোগ শোনেননি। পুর প্রশাসক ইন্দ্রজিৎ ধরের এই উদ্যোগে তারা নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগ জানাতে পারছেন।

advt 19

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...