Wednesday, April 1, 2026

সাফ কাপের আগে নিজেদের প্রস্তুত করতে মরিয়া সুনীল

Date:

Share post:

নেপালের ( Nepal) বিরুদ্ধে প্রস্তুতি ম‍্যাচ খেলার আগে অনুশীলনে নেমে পড়ল ভারতীয় দল( india team)। সোমবারই কাঠমান্ডু পৌঁছেছে দল। নেপাল পৌঁছে সেনাবাহিনীর মাঠে অনুশীলন সারছেন সুনীল ছেত্রী( Sunil cheetri), প্রণয় হালদার( Pronay Haldar), প্রীতম কোটালরা( pritam kotal)। যদিও মাঠ দেখে খুশি নন টিম ইন্ডিয়ার হ‍্যেডকোচ ইগর স্টিমাচ।

অক্টোবরে সাফ কাপ। তার আগে নেপালের  বিরুদ্ধে ২ ও ৫ সেপ্টেম্বর ম‍্যাচ খেলবে ভারতীয় দল। এই দুটি ম‍্যাচকে সাফ কাপের প্রস্তুতি ম‍্যাচ হিসাবে দেখছেন স্টিমাচ। বুধবার সকালে অনুশীলনে যেন তারই ঝলক দেখা গেল। বুধবার অনুশীলনে গোলরক্ষকদের নিয়ে আলাদা সময় দেওয়া হয়।

করোনার মধ‍্যেই যে আবার ফুটবল ফিরছে এতে খুশি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। তবে সব সর্তকতা যে প্রয়োজন তা শোনা গেল ভারত অধিনায়কের গলায়। তিনি বলেন,”করোনা সংক্রমণের জেরে সাম্প্রতিক সময়ে ফ্রেন্ডলি ম্যাচ খেলা সমস্যা হয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও নেপাল ফুটবল সংস্থা সেই সুযোগ করে দেওয়ায় সাফ কাপের আগে দলের ভুলভ্রান্তি শুধরে নেওয়ার দারুণ সুযোগ পাওয়া গিয়েছে। নেপাল কঠিন প্রতিপক্ষ। দু’টি ম্যাচে ভালই লড়াই হবে।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...