Monday, April 6, 2026

শাড়ি -গয়নার নজরকাড়া পুজোর সাজ নিয়ে হাজির ‘অ্যাস্থেটিক’

Date:

Share post:

পুজো (Durga Puja) আসছে । থেকে থেকে যতই ঝমঝমিয়ে বৃষ্টি হোক না কেন, পেঁজা তুলোর মতন মেঘ নীল আকাশে ভেসে জানান দিচ্ছে মা আসছেন। আর পুজো আসছে মানেই পুজোর সাজ ।

আর কেনাকাটা না করলে পুজোর সাজ কি সম্পূর্ণ হতে পারে ? কখনোই না। যতই করোনার চোখ রাঙানি থাকুক না কেন পুজোর চারদিন বাঙালি রঙিন হয়ে সেজে উঠবে না তা কখনো হতে পারে না। পোশাকের সঙ্গে রংমিলন্তি মাস্ক পরে, স্যানিটাইজার নিয়ে স্বপরিবারে, স্ববান্ধব ঘুরতে না বেরোলে বাঙালির কাছে আর পুজোর মানে কি রইল ?

আর এই আনন্দের শুভ সূচনা হয়ে গেল আজ । ‘ অ্যাস্থেটিক’ (Aesthetique) সংস্থার হাত ধরে । সঞ্চিতা ঘোষ এবং মৈত্রেয়ী পাঠকের সংস্থা “অ্যাস্থেটিক’ একটি প্রদর্শনীর আয়োজন করেছে যেখানে শাড়ি, পোশাক থেকে শুরু করে শাল , ব্যাগ , গয়না, ঘর সাজানোর শৌখিন দ্রব্যাদি ইত্যাদি নানা ধরনের সামগ্রী পেয়ে যাবেন।

প্রদর্শনীটি শুরু হয়েছে আজ ২ সেপ্টেম্বর । চলবে আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত । ঠিকানা : ভিকি গার্ডেনস, ২৪৭ পূর্ণ দাস রোড, কলকাতা ২৯ । আজ এই মনকাড়া প্রদর্শনীর উদ্বোধন করেন মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মা । এই প্রদর্শনীতে সারাদেশের ৫০ টি হস্তশিল্প ও কুটিরশিল্প সংস্থা যোগ দিয়েছে। এদের মধ্যে অনেকেই আবার হস্তশিল্পে জাতীয় পুরস্কারও পেয়েছে। সকলেই তাদের সেরা সম্ভারগুলি এনে সাজিয়েছেন এই প্রদর্শনীতে ।

চোখ ধাঁধানো এই প্রদর্শনীতে কী কী আছে ? কাঁথাস্টিচ বাঁধনি , বন্ধেজ সম্বলপুরী, বাটিক , অ্যাপ্লিক , ইক্কত , তেলিয়া ইত্যাদি নানা ঘরানার হস্তশিল্প সামগ্রী। রয়েছে নানা ধরনের শাড়ি- পোশাক । তার সঙ্গে মানানসই কাশ্মীরি শাল ও স্টোল পেয়ে যাবেন । রয়েছে হরেক কিসিমের নজরকাড়া ব্যাগের সম্ভারও । ও হ্যাঁ ,  প্রদর্শনীতে শাড়ি থাকবে আর তার সঙ্গে মানানসই গয়না থাকবে না তা হয় নাকি? কখনো হয়না । তাই এখানে পেয়ে যাবেন নানা রকমের জুয়েলারিও। জাঙ্ক , এথনিক , সিম্পল, গর্জিয়াস , ট্র্যাডিশনাল সব ধরনের জুয়েলারি পেয়ে যাবেন এখানে। তাই আর দেরি না করে এবার পুজোর ফ্যাশনে কোনটা ‘ইন’ তা স্বচক্ষে দেখে নিতে একবার চলে আসা যেতেই পারে ভিকি গার্ডেন্স এর প্রদর্শনীতে।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...