Friday, June 26, 2026

দলবদলে একের পর এক চমক এসসি ইস্টবেঙ্গলের

Date:

Share post:

দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে এসসি ইস্টবেঙ্গল( Sc eastbengal)। এবার কেরালা ব্লাস্টার্সের শুভ ঘোষকে এক বছরের লোনে সই করাল লাল-হলুদ বিগ্রেড। এছাড়াও এদিন এসসি ইস্টবেঙ্গলে সই করলেন রোমিও ফার্নান্ডেজ এবং সারিনিয়ো ফার্নান্ডেজকে।

লাল-হলুদে যোগ দিয়ে শুভ ঘোষ বলেন,” বাংলার ছেলে হয়ে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে দেখে বড় হয়েছি, অবশ্যই গর্বের বিষয় তাদের জার্সি পড়া। আমি বলে বোঝাতে পারছি না কতটা খুশি এসসি ইস্টবেঙ্গলে সই করতে পেরে। আমি জানি আমি এখানে বেড়ে উঠব এবং নিজের সেরাটা দেব।”

আরেক ফুটবলার সারিনিয়ো ফার্নান্ডেজ বলেন,” আমি খুবই উচ্ছসিত ইস্টবেঙ্গলে সই করে। স্বপ্ন সত‍্যি হল। ভারতীয় ফুটবলে লাল-হলুদ জার্সির গুরুত্ব আমি জানি। অপেক্ষায় রয়েছি এই ক্লাবের জার্সি পড়ে মাঠে নামতে। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”

রোমিও লাল-হলুদে সই করে বলেন,” এই ক্লাবে সই করে আমি খুশি। আমার কাছে এটা একটা চ‍্যালেঞ্জ। আমি উচ্ছসিত।”

আরও পড়ুন:সিদ্ধার্থ শুক্লার অকাল প্রয়াণে শোকের ছায়া ক্রীড়ামহলে, টুইট করে শোক প্রকাশ সেহবাগ, যুবরাজদের


 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...