Saturday, June 6, 2026

তবলা প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে নজর কাড়ল শিলিগুড়ির ৩ বাদক

Date:

Share post:

কানাডায় অনুষ্ঠিত আন্তর্জাতিক (International competition) প্রতিযোগিতায় তবলা বাজানোয় গোটা বিশ্বকে তাক লাগিযে দিযেছে শিলিগুড়ির ত্রয়ী। সব মিলিয়ে সারা দুনিয়ার ৬০০ প্রতিযোগী তবলা বাজিয়েছেন। তাদের মধ্যে একটি বিভাগে শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার প্রিয়াংশু নন্দী দ্বিতীয় স্থান অধিকার করেছে। আরও দুটি বিভাগে সেরা ১০ জনের মধ্যে জায়গা করে নিয়েছে অশোকনগরের ঋজু সাহা ও হাকিমপাড়ার সুহান অধিকারী। সুহান হল বয়সে সবচেয়ে ছোট প্রতিযোগী। বয়স মাত্র ৬ বছর। এরা সকলেই শিলিগুড়ির বাসিন্দা। এবং শিলিগুড়িবাসী তথা আ্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক সুবীর অধিকারীর শিষ্য। সুবীর অতীতে হলিউডেও তবলা বাজানোর ডাক পেয়েছেন।

 

উত্তরবঙ্গের খ্যাতনামা তবলা বাদক ছিলেন প্রয়াত বেণু অধিকারী। তাঁর দশম মৃত্যুবার্ষিকীতে শিলিগুড়িতে তাঁরই পুত্র আন্তর্জাতিক তথা উত্তরবঙ্গ খ্যাতিসম্পন্ন তবলা বাদক সুবীর অধিকারী ওই তিন ছাত্রের সাফল্যকে প্রয়াত বাবার উদ্দেশ্যে অর্পণ করেন।

 

করোনার সময়ে অনলাইনেই প্রতিযোগিতা হয়েছে। গত ১৯ অগস্ট কানাডার কোর ইনস্টিটিউট অফ মিউজিক (Core Institute of Music) ওই প্রতিযোগিতার আয়োজন করেছিল। আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, জার্মানি, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান এবং আরও অনেক দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সেখানে উত্তরবঙ্গের সুবীরবাবুর ১৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

ওই প্রতিযোগিতায় বিচারকরা ছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, ফজল কুরেশি, রুপক কুলকার্নির মতো বিশিষ্ট তবলা বাজিয়েরা।

advt 19

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...