Friday, June 26, 2026

রেকর্ড গড়লেন রোনাল্ডো, আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোল করে সর্বাধিক গোলের মালিক হলেন CR7

Date:

Share post:

আবারও রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো( Cristiano Ronaldo)। আন্তর্জাতিক মঞ্চে সব থেকে বেশি গোল করে সর্বাধিক গোলের মালিক হলেন পর্তুগিজ এই সুপারস্টার। বুধবার রাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম‍্যাচে দুটি গোল করে সর্বাধিক গোল করার রেকর্ড গড়লেন রোনাল্ডো। ১০৯টি গোল করে এত দিন ইরানের আলি দায়িকে সঙ্গে নিয়ে যুগ্ম ভাবে শীর্ষে ছিলেন তিনি। কিন্তু বুধবার রাতেই যেন তৈরি হল ইতিহাস। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি গোল করে টপকে গেলেন আলি দায়িকে। আন্তর্জাতিক ফুটবলে এখন রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়াল ১১১ ৷ ফলে তিনিই এখন এক নম্বরে ৷

ইরানের আলি দায়ি ১৯৯৩ থেকে ২০০৬ পর্যন্ত ইরানের হয়ে ১০৯ টি গোল করেছিলেন ৷ এতদিন তিনিই ছিলেন আন্তর্জাতিক ফুটবলে বিশ্বের সর্বোচ্চ গোলস্কোরার ৷

বুধবার রাতে শুধু রেকর্ডই নয়, দলকেও জেতালেন রোনাল্ডো। আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ২-১ গোলে জেতে পর্তুগাল। প্রথমার্ধের শেষে গোল করে এগিয়ে যায় আয়ারল্যান্ড। এরপর ৮৯ মিনিটে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান রোনাল্ডো। আর মাচের ইঞ্জুরি টাইমে হেডে গোল করে পর্তুগালের হয়ে ২-১ করেন রোনাল্ডো।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...