Friday, June 26, 2026

ভোট পরবর্তী হিংসা মামলা, সোনারপুর থানার আধিকারিককে CBI তলব, গ্রেফতার ২

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশের পর রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় চূড়ান্ত তৎপরতা শুরু করেছে CBI. ভোট পরবর্তী হিংসা কাণ্ডে বিরোধী রাজনৈতিক কর্মীকে খুনের অভিযোগে আদালতে আত্মসমর্পণ করল দুই অভিযুক্ত। তারা হল হৃদয়পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য কালু শেখ ও ওই পঞ্চায়েতেরই অস্থায়ী কর্মী বিভাস বিশ্বাস। অভিযুক্তরা কৃষ্ণনগর মুখ্য বিচারবিভাগীয় আদালতে আত্মসমর্পণ করায় বিচারক ২ অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

নদিয়ার (Nadia) চাপড়ার (Chapra) এক রাজনৈতিক খুনের ঘটনায় CBI এর আগে ২ জনকে গ্রেফতার করেছিল। ঘটনার তদন্ত করতে নেন গত ২৮ অগাস্ট চাপড়ায় যায় CBI। এরপর হৃদয়পুর গ্রাম থেকে বিজয় ঘোষ ও অসীমা ঘোষ নামে দু’জনকে আটক করে থানায় নিয়ে আসেন গোয়েন্দারা। তাদের গ্রেফতার করা হয়। অন্যদিকে, ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় আরও কিছু FIR দায়ের করয়ছে CBI। সব মিলিয়ে FIR সংখ্যা দাঁড়াল ৩৪।

অন্যদিকে, ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় এবার রাজ্য পুলিশের অফিসারদের তলব করা করা শুরু CBI. সোনারপুরে (Sonarpur) এক রাজনৈতিক কর্মীকে খুনের অভিযোগে আজ, বৃহস্পতিবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে (CGO) তলব করা হয় সোনারপুর থানার তৎকালীন তদন্তকারী অফিসার সুজয় দাসকে।

আরও পড়ুন:ছাত্র আন্দোলনের রাশ টানতে আদালতের দ্বারস্থ বিশ্বভারতী

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...