Monday, April 6, 2026

উপনির্বাচনের দিন ঘোষণা না হওয়ায় কমিশনের বিরুদ্ধে এবার হাইকোর্টে জনস্বার্থ মামলা!

Date:

Share post:

কেন এখনও উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হল না? এ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা দায়ের হতে চলেছে কলকাতা হাইকোর্টে। এখনও রাজ্যের ২ টি কেন্দ্রে নির্বাচন এবং ৫ টি কেন্দ্রে উপনির্বাচন বাকি। উল্লেখ্য, সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রে নির্বাচন এবং ভবানীপুর, খড়দহ, শান্তিপুর, দিনহাটা এবং গোসাবায় উপনির্বাচন করার কথা। নির্বাচন কমিশনের পাশাপাশি এই মামলায় ‘পক্ষ’ হিসেবে যুক্ত করা হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও।

আরও পড়ুন-পঞ্জশির দখলে ফের ব্যর্থ তালিবান,৩৫০ জনকে নিকেশের দাবি নর্দার্ন অ্যালায়েন্সের

প্রায় চার মাস কেটে গিয়েছে একুশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর। তারপরেও উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। নিয়ম অনুসারে, কোনও বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদ শূন্য হলে ৬ মাসের মধ্যে সেখানে উপনির্বাচন করতে হয়। কিন্তু তা মানা হচ্ছে না। তাই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার।

এ প্রসঙ্গে আইনজীবী রমাপ্রসাদ সরকার বলেন, পশ্চিমবঙ্গে উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে নির্বাচন কমিশন নিষ্ক্রিয়। কোনও আসনের বিধায়ক পদ খালি থাকলে সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ সমস্যায় পড়েন। তাই সংবিধান অনুযায়ী সময়মতো নির্বাচন করা উচিত। তার দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের। এখন উপনির্বাচনের সময়সীমা পেরিয়ে যেতে বসল। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি কমিশন। সেই কারণে মামলা করা হচ্ছে।

আরও পড়ুন-স্ট্রেস নেবে না, অন্যায় দেখলে রুখে দাঁড়াবে: পরামর্শ মমতার

পশ্চিমবঙ্গের নির্বাচনী কর্তারা জানিয়েছেন, এখনই নির্বাচন করাতে তাঁদের কোনও সমস্যা নেই। নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই শেষ হচ্ছে বকেয়া আসনগুলির উপনির্বাচনের সময়সীমা। ফলে সেপ্টেম্বর মাসই উপযুক্ত সময়। কিন্তু এ নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে কিছু জানানো হয়নি।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...