Saturday, April 18, 2026

ডুরান্ড কাপে থাকবে দর্শক, বললেন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস

Date:

Share post:

৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ডুরান্ড কাপ( Duran Cup)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তার আগে বৃহস্পতিবার ফোর্ট উইলিয়ামে হয়ে গেল ডুরান্ড কাপের সাংবাদিক সম্মেলন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস( arup biswas), ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারের চিফ অফ স্টাফ লেফটেনেন্ট কমল রেপসওয়াল সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। সেখানে জানানো হয়, ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। মহামেডান স্পোর্টিং ক্লাব, বেঙ্গালুরু এফসিসহ সেনাবাহিনীর পাঁচটি দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে । অংশ নিচ্ছে না কলকাতার দুই প্রধান এসসি ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান।

এদিন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস বলেন,” ডুরান্ড কাপের প্রথম ম্যাচে গ্যালারি শূন্য থাকলেও পরবর্তী ধাপে পরিস্থিতি বিচার করে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। অর্ধেক গ্যালারি ভর্তির ব্যাপারে অনুমতি রাজ্য সরকার আগেই দিয়েছে। তবে যাঁরা মাঠে ঢুকবেন, তাঁদের করোনার টিকার একটি ডোজ নেওয়া বাধ্যতামূলক ।

এদিকে লেফটেনেন্ট কমল রেপসওয়াল ঘোষণা করেন ২০২৫ পযর্ন্ত ডুরান্ড কাপ হবে কলকাতাতেই।

৫ সেপ্টেম্বর রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মহামেডানের মুখোমুখি  এয়ার ফোর্স। ১৬ দলের টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ফাইনাল ৩ অক্টোবর ।

আরও পড়ুন:উৎসবের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া মোহনবাগানের


 

Related articles

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...