Tuesday, June 23, 2026

ত্রিপুরা: তৃণমূলের উত্থান আর বিজেপির গৃহযুদ্ধের মাঝেই রাজধানীতে বিপ্লব!

Date:

Share post:

একদিকে উল্কার গতিতে তৃণমূলের (TMC) উত্থান, অন্যদিকে গেরুয়া শিবিরের অন্দরে গৃহযুদ্ধ! ত্রিপুরায় (Tripura) সাঁড়াশি চাপে কার্যত দিশাহীন বিজেপি (BJP)। মুখ্যমন্ত্রী (CM) বিপ্লব দেব (Biplab Dev) ও সুদীপ রায় বর্মনের (Sudip Roy Barman) লবির প্রবল সংঘাতই বিজেপির ঘর তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট।

আরও পড়ুন:বিজেপির “উইকেট বাঁচাও” বৈঠকে “নন প্লেয়িং” ১১! কুণালের দাবি, একডজন তৃণমূলে ঝুঁকে!

কিন্তু দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখনও সেই বিপ্লব দেবের উপর আস্থা রাখছে। রাজ্য মন্ত্রিসভায় যে রদবদল ঘটেছে সেখানে বিপ্লব শিবিরের সুশান্ত চৌধুরী, ভগবান দাস ও রামপ্রসাদ পালের জায়গা হয়েছে৷ ফলে আরও কোণঠাসা পরিস্থিতি সুদীপ রায় বর্মন গোষ্ঠী। খুব স্বাভাবিক ভাবেই সুদীপ ও তাঁর ঘনিষ্ঠ নেতা-বিধায়কদের তৃণমূল যোগের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আর এরই মধ্যে ফের দিল্লির ডাক পেলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি রাজধানীতে পৌঁছে গেছেন বলেই সূত্রের খবর। দলের মধ্যে বিদ্রোহের চোরা স্রোতের মাঝে বিপ্লবের দিল্লি যাত্রা যথেষ্ট তাৎপর্য বলেই মনে করছে রাজনৈতিক মহল।

advt 19

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...