Friday, June 26, 2026

বাংলাদেশে পৌঁছেছে ভারতের পাঠানো দুটি অক্সিজেন প্ল্যান্ট

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা:

করোনা (Corona) মোকাবিলায় বন্ধু বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। সংকট কালে ভ্যাকসিন থেকে শুরু করে অন্যান্য চিকিৎসা সামগ্রীর আদানপ্রদান করেছে দুই দেশ। সম্প্রতি সেই বন্ধুত্ব আরও গভীর করে ঢাকার উদ্দেশে পাড়ি দেয় নয়াদিল্লির উপহার দেওয়া ৩০টি অ্যাম্বুল্যান্স।
বাংলাদেশকে দেওয়া ভারতের উপহারের দু’টি মোবাইল অক্সিজেন প্ল্যান্ট দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার ভারতীয় নৌবাহিনীর অফশোর টহল জাহাজ আইএনএস সাবিত্রী প্ল্যান্টগুলো নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।
ভারতের ডিআরডিও দ্বারা নির্মিত প্ল্যান্টগুলি কোভিড মহামারির মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টাকে সহযোগিতা করবে। প্ল্যান্টগুলোর অক্সিজেন উৎপাদন ক্ষমতা প্রতি মিনিটে ৯৬০ লিটার।
একটি প্ল্যান্ট ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থাপন করা হবে এবং অপরটি বিএনএস পতেঙ্গায় স্থাপন করার জন্য বাংলাদেশ নৌবাহিনীকে হস্তান্তর করা হয়েছে।

স্বয়ংসম্পূর্ণ ও অত্যাধুনিক এই প্ল্যান্টগুলি অত্যন্ত সাশ্রয়ী উপায়ে তাৎক্ষণিক মেডিকেল অক্সিজেন তৈরি করে। হাসপাতালে সরাসরি স্থাপনের পাশাপাশি এগুলি অক্সিজেন সিলিন্ডার রিফিল করার জন্যও ব্যবহার উপযোগী।
প্ল্যান্টগুলি চিকিৎসা কাজে ব্যবহারের জন্য প্রেসার স্যুইং অ্যাবসর্পশন (পিএসএ) নীতিসহ জিওলাইট (মলিকুলার সীভ) প্রযুক্তি ব্যবহার করে মেডিকেল অক্সিজেন উৎপন্ন করে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাই স্বামী নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, “ঘনিষ্ট সহযোগী হিসেবে কাজ করছি। ২ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আইএসএস সাবিত্রী। করোনা বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের জনগণের জন্য দু’টি অক্সিজেন প্লান্ট পাঠিয়েছে ভারতের জনগণ”
আইএনএস সাবিত্রীর এই বাংলাদেশ সফর ২০২১ সালে ভারতীয় নৌবাহিনী জাহাজের দ্বিতীয় বন্দর পরিদর্শন, যখন ভারত ও বাংলাদেশ যৌথভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। এর আগে ২০২১ সালের মার্চ মাসে, ভারতীয় নৌবাহিনীর দু’টি জাহাজ প্রথমবারের মতো মংলা সফরে এসেছিল যৌথভাবে মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে।

আরও পড়ুন- উপনির্বাচন হচ্ছেই, শুক্রবারই বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ!
আইএনএস সাবিত্রী একটি অফশোর টহল জাহাজ যা ভারতের বিশাল এক্সক্লুসিভ ইকোনমিক জোনে টহল দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এবং এটি নির্মাণ করেছে বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। ভারতের পূর্বাঞ্চলীয় নৌবহরের অংশ হিসেবে, আইএনএস সাবিত্রী বহর সহায়তা কার্যক্রম, উপকূলীয় এবং উপকূল থেকে দূরবর্তী টহল, সমুদ্রে নজরদারি এবং যোগাযোগ ব্যবস্থার ওপর নজরদারি চালায়। জাহাজটির নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার এন রবি সিং।

 

advt 19

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...