Monday, April 13, 2026

বিশ্বকাপ যোগ‍্যতা অর্জন পর্ব ম‍্যাচে জয় পেল ব্রাজিল, আর্জেন্তিনা

Date:

Share post:

বিশ্বকাপ যোগ‍্যতা অর্জন পর্ব ( world cup qualifiers) ম‍্যাচে ভেনেজুয়েলার (venezuela) বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল আর্জেন্তিনা( Argentina)। আর্জেন্তিনার হয়ে গোল গুলি করেন লাউতারো মার্তিনেজ, জোয়াকুইন কোরেয়া এবং অ্যাঞ্জেল কোরেয়া। ম‍্যাচে এদিন খেললেও গোল পাননি লিওনেল মেসি।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় নীল-সাদা ব্রিগেড। যার ফলে ম‍্যাচের প্রথমার্ধের শেষ লগ্নে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন মার্তিনেজ। এরপর দ্বিতীয়ার্ধেও আক্রমণের দাপট বজায় রাখে আর্জেন্তাইনরা। যার ফলে ম‍্যাচের ৭১ মিনিটে জোয়াকুইন কোরেয়া গোলে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। এরঠিক তিন মিনিটের পর অ্যাঞ্জেল কোরেয়া গোলে ৩-০ এগিয়ে যায়  স্কালোনির দল। এরপর ম‍্যাচের ইনজুরি টাইমে ভেনেজুয়েলার হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সোটেলদো। এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকার গ্রুপে দ্বিতীয় স্থানে চলে যায়  আর্জেন্তিনা। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট মেসিদের।

এদিকে দক্ষিণ আমেরিকার গ্রুপে শীর্ষে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপ যোগ‍্যতা অর্জন পর্বের ম‍্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। সেলেকায়োদের হয়ে একমাত্র গোলটি করেন এভারটন রিবেইরো। ৬৪ মিনিটে তাঁর করা গোলেই জেতে ব্রাজিল। ব্রাজিলের সাত ম্যাচে পয়েন্ট ২১ ।

আরও পড়ুন:গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন CR7

 

Related articles

IPL: প্লে-অফের সূচিতেও ব্রাত্য ইডেন, বাংলার প্রতি বঞ্চনা অব্যাহত বিসিসিআইয়ের

আইপিএলের(IPL) গ্রুপ পর্বে বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির দলের ম্যাচ পায়নি ইডেনে(Eden), এবার প্লে পর্বের ম্যাচ থেকেও...

ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ আটক ২ বিজেপি নেতা

ভোট (West Bengal 2026 Election) আবহে ফের উদ্ধার টাকা। এবার ডায়মন্ড হারবারে টাকা ভর্তি গাড়ি-সহ ২ বিজেপি নেতাকে...

নির্বাচনের প্রচারে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা সোহেল 

তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে প্রচারে বিভিন্ন জায়গায় ঘুরছিলেন অভিনেতা সোহেল দত্ত (Actor Sohel Dutta)। বেশ কিছুদিন ধরেই চলছিল...

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...