Thursday, June 25, 2026

সুস্থ মহিলার স্বাস্থ্যসাথী কার্ড থেকে কাটা হল টাকা! কাঠগড়ায় ডানকুনির নার্সিংহোম

Date:

Share post:

চাঞ্চল্যকর অভিযোগ, সুস্থ মহিলার স্বাস্থ্যসাথী কার্ড থেকে কেটে নেওয়া হল টাকা! ঘটনাটি ঘটেছে হুগলির (Hoogli) জনাইতে। স্বাস্থ্যসাথী কার্ড থেকে ৯০ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠল ডানকুনির (Dancuni) এক নার্সিংহোমের বিরুদ্ধে। একবার ৫৫০০০ এবং পরের বার ৩৫০০০ টাকা। জনাই গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠীতলার বাসিন্দা মিনা সাঁতরা পরিচারিকার কাজ করেন, স্বামী দিনমজুরের। অভিযোগ, ২৭ অগাস্ট মিনা সাঁতরার ফোনে এসএমএস (SMS) আসে, যে তিনি ডানকুনি অরুণাদয় হাসপাতালে ভর্তি হয়েছেন। ৩০ তারিখ তিনি ছাড়া পেয়েছেন-সেই মেসেজটি ঢোকে এ মাসের ১ তারিখ। মিনা এলাকার স্থানীয় পঞ্চায়েতের সদস্যের কাছে যান। পঞ্চায়েত থেকে তাঁকে থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়।

মিনা সাঁতরা জানান, তিনি দিব্যি সুস্থ। তাঁর হাসপাতালে (Hospital) ভর্তি হওয়ার কোনো কারণ ঘটেনি। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থেকে গেছে ৯০ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। ডানকুনির অরুণাদয় নার্সিংহোমের নামে এই মেসেজটি এসেছে। ডানকুনির অরুণাদয় (Arunoday) নাসিংহোমের সঙ্গে যোগাযোগ করলে তারা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি।

আরও পড়ুন:কড়া নাড়ছে করোনার তৃতীয় ঢেউ, সংক্রমণ কমলেও হুড়মুড়িয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...