Thursday, June 18, 2026

ভোট পরবর্তী অশান্তি : সিট-এর চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি

Date:

Share post:

ভোট পরবর্তী অশান্তির তদন্তে গঠিত সিট-এর চেয়ারম্যান হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নজরদারিতে সিটের তদন্ত হবে৷

আরও পড়ুন-টেট পরীক্ষার প্রশ্ন ভুল, প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতিকে জরিমানা হাইকোর্টের

ভোট পরবর্তী অশান্তির মোট ১৯৭৯টি অভিযোগের কথা জাতীয় মানবাধিকার কমিশন৷ কলকাতা হাইকোর্টের নির্দেশে তার মধ্যে ১৩৬টি গুরুতর অভিযোগের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ বাকি মামলাগুলির তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছে রাজ্য সরকার৷ এবার অবসরপ্রাপ্ত বিচারপতি মঞ্জুলা চেল্লুরের নেতৃত্বেই তদন্ত করতে হবে সিট-কে৷

আরও পড়ুন-বিদ্যুতের অভাবে যোগদান প্রক্রিয়া ব্যাহত ত্রিপুরায়, বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল

মঞ্জুলা চেল্লুর কলকাতা হাইকোর্টের পর বম্বে হাইকোর্টেরও প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন৷ এছাড়াও তিনি কেরল হাইকোর্টের প্রধান বিচারপতিও ছিলেন৷ ২০১৭ সালের ডিসেম্বর মাসে অবসর গ্রহণ করেন তিনি৷ কর্ণাটক হাইকোর্টেরও প্রথম মহিলা বিচারপতি ছিলেন তিনি৷

advt 19

 

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...