Tuesday, June 9, 2026

বিদ্যুতের অভাবে যোগদান প্রক্রিয়া ব্যাহত ত্রিপুরায়, বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল

Date:

Share post:

পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার ত্রিপুরার(Tripura) আগরতলায় দশরথ অডিটরিয়ামে যোগদান কর্মসূচি ছিল তৃণমূলের(TMC)। যেখানে সুস্মিতা দেব(Sushmita Dev) ব্রাত্য বসুদের(Bratya Basu) হাত ধরে অন্যান্য দল থেকে বহু নেতা-কর্মী সমর্থকের তৃণমূলে যোগ দেওয়ার কথা ছিল। যদিও এই কর্মসূচি ব্যহত হলো বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার জেরে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত যোগদান কর্মসূচী শুরু করা সম্ভব হয়নি। এই ঘটনায় বিজেপির(BJP) বিরুদ্ধে ষড়যন্ত্রের আঙুল তুলেছে তৃণমূল।

রাজের তৃতীয় বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর তৃণমূলের লক্ষ্য এখন ত্রিপুরা। আর সেই লক্ষ্যে জোর কদমে শুরু হয়েছে তোড়জোড়। নিয়ম করে প্রতিদিন কলকাতা থেকে ত্রিপুরা সফর করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। বর্তমানে ত্রিপুরাতে সংগঠনের কাজে রয়েছেন সুস্মিতা দেব, ব্রাত্য বসু। শুক্রবার তাদের হাত ধরেই বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদানের কর্মসূচি ছিল। তবে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার জেরে সে কর্মসূচি শুরু করা যায়নি। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ করা হয়েছে, অনুষ্ঠান বানচাল করতে পরিকল্পনামাফিক বিজেপি বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে।

আরও পড়ুন:জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বড়সড় দুর্নীতির অভিযোগ, ৬ রাজ্যে তল্লাশি সিবিআইয়ের

উল্লেখ্য, ত্রিপুরাতে তৃণমূলকে ঠেকাতে হামলা ও মামলা কর্মসূচি জারি রেখেছে শুরু থেকেই। একেবারে শুরুতে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালিয়েছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের। এরপর একে একে ত্রিপুরাতে বিজেপি হামলার শিকার হয়েছেন বহু শীর্ষ তৃণমূল নেতৃত্ব। নানান ভাবে তৃণমূলের কর্মসূচি আটকানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বিজেপি। বেশিরভাগ ক্ষেত্রেই হামলার পন্থা নেওয়া হচ্ছে। এবার যোগদান কর্মসূচী আটকাতে বিদ্যুৎ সংযোগ কাটলো বিজেপি।

advt 19

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...