Saturday, June 27, 2026

রবিবার ম‍্যাচের আগে মাঠ সমস্যায় সুনীল ছেত্রীরা

Date:

Share post:

রবিবার নেপালের ( Nepal) বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম‍্যাচ খেলতে নামবে ভারতীয় দল( India)। তার আগে মাঠ সমস্যায় সুনীল ছেত্রী(Sunil Chhetri), প্রীতম কোটালরা( Pritam kotal)। যার ফলে রবিবারের ম‍্যাচের আগে পুরোদমে অনুশীলন করতে পারল না ইগর স্টিমাচের দল।

নেপালের যাওয়ার পর থেকে মাঠ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভারতীয় দল। কিন্তু এই মুহূর্তে মাঠের পরিস্থিতি এতটাই খারাপ যে, প্রথম ম্যাচ খেলার পর থেকে অনুশীলনই করতে পারেননি সুনীল ছেত্রীরা। এদিকে শুক্রবার সকালে বৃষ্টি হওয়ায় বিকেলের অনুশীলন বাতিল করে দেওয়া হয় টিম ইন্ডিয়ার। ম‍্যাচের আগের দিন শনিবার সামান্য স্ট্রেচিং করে উঠে যান গুরপ্রীত সিংহ সান্ধু, অনিরুদ্ধ থাপারা।

ভারতীয় দলকে যে মাঠে অনুশীলন করতে দেওয়া হয়, সেই মাঠের অবস্থা এতটাই খারাপ যে, নামলেই জলে গোড়ালি ডুবে যাচ্ছে ফুটবলারদের। যার ফলে অনুশীলন করতে গিয়ে ফুটবলারদের চোটের সম্ভাবনা থাকছে। আর এরপরই এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয় দলের তরফ থেকে।

আরও পড়ুন:উদ্বোধন হল বেঙ্গল টি-২০ চ‍্যালেঞ্জারের ছয় দলের জার্সি

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...