Wednesday, June 24, 2026

রাজপুরে বামপন্থী ছাত্রদের হাতে নিগৃহীত বিধায়ক লাভলি

Date:

Share post:

সোনারপুরের রাজপুরে বিধায়ক লাভলি মৈত্রর গাড়িতে হামলার অভিযোগ। শিক্ষক দিবসের অনুষ্ঠানে সোনারপুরের রাজপুরে গিয়েছিলেন বিধায়ক। সেখানেই বামপন্থী ছাত্রদের হামলার মুখে পড়েন তিনি। হেনস্থাও করা হয় বিধায়ককে। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ।

অভিযোগ, শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাধা দেওয়া হয় বিধায়ক লাভলি মৈত্রকে। এরপরই শুরু হয় বচসা। তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের ওপর হামলার পাশাপাশি হেনস্থা করা হয় বিধায়ককেও। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন জখম ছাত্র পরিষদ সমর্থককে চিকিৎসা করাতে হয়। তবে বাধা উপেক্ষা করেই রাজপুর রবীন্দ্রভবনে শিক্ষক দিবস পালন করে ছাত্ররা। সোনারপুর ও রাজপুর পুর এলাকার তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গুরুপ্রণাম-এর আয়োজন করা হয়। একই সময়ে এসএফআইয়ের পক্ষ থেকে স্কুল-কলেজ খোলার দাবিতে সোনারপুর স্টেশন থেকে রাজপুর পর্যন্ত একটি মিছিল বেরোয় পুলিশের অনুমতি ছাড়াই। সেই মিছিল থেকেই তৈরি হয় উত্তেজনা। বিধায়ক লাভলির অভিযোগ, ‘‘শিক্ষক দিবসের অনুষ্ঠান বানচাল করতে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। মিছিলের কোনও অনুমতি ছিল না। আমাকেও হেনস্তা করা হয়েছে। আমাদের ছাত্র সংগঠনের বন্ধুদের মারধর করা হয়েছে। অভিযুক্তদের শাস্তি দাবি করছি।’’

আরও পড়ুন- “ভারত বিক্রির নীতি নিয়েছে সরকার”, মোদিকে তোপ রাকেশ টিকায়েতের

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...