Monday, April 6, 2026

খোঁচা দিতে গিয়ে ব্রাত্য বসুর তোপের মুখে রাজ্যপাল

Date:

Share post:

শিক্ষক দিবসের দিন ফের টুইট যুদ্ধে নেমে জবাব পেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এ দিন সকালে প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণকে শ্রদ্ধাজ্ঞাপন করে এক টুইট করেন ধনকড়৷ সেখানেই তিনি রাজ্য সরকারকে খোঁচা দিয়ে লেখেন, পার্শ্বশিক্ষক ও চুক্তিভিত্তিক শিক্ষকদের উপর অবিচার বন্ধ হওয়ার সময় এসেছে।

এর পরই পাল্টা রাজ্যপালকে উত্তর দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, রাজ্যপাল কেন ত্রিপুরা, মহারাষ্ট্র বা গুজরাতের শিক্ষকদের নিয়ে কথা বলেন না। ত্রিপুরাতে ১০,৩২৩ জন শিক্ষক চাকরি হারিয়েছেন। এসব নিয়ে মুখ খুলুন রাজ্যপাল ৷

রাজ্যে আমরা টেট পরীক্ষা নেব, কোর্টের নির্দেশ মেনেই কাজ করব। সবাই চাকরি পাবেন, এমন নয়। তবে যাদের সমস্যা হচ্ছে, আন্দোলন করছেন, তাঁরা আলোচনা করুন। আমরা তো গ্রিভান্স সেলও তৈরি করছি।

আরও পড়ুন- কমছে সংক্রমণ , তাই স্কুল খুলে যাচ্ছে আগামী রোববার থেকেই

advt 19

 

Related articles

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...