Saturday, April 18, 2026

করোনায় আক্রান্ত ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী, কোয়ারেন্টাইনে তিন সাপোর্ট স্টাফ

Date:

Share post:

ভারতীয় দলে ফের করোনার ( Corona) থাবা। করোনা আক্রান্ত হলেন রবি শাস্ত্রী( Ravi Shastri)। এই মুহুর্তে কোয়ারেনটাইনে রয়েছেন তিনি। এছাড়াও ভারতীয় দলের আরও তিন সাপোর্ট স্টাফ ভরত অরুণ, আর শ্রীধর এবং নীতিন প‍্যাটেলকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। রবিবার এমনটাই জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিন বিসিসিআইয়ের তরফ থেকে বলা হয়, “করোনায় আক্রান্ত রবি শাস্ত্রী। ভারতীয় দলের চিকিৎসকরা রবি শাস্ত্রীকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন। সেই সঙ্গে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ভরত অরুণ, আর শ্রীধর এবং নীতিন প‍্যাটেলকে। শনিবার ফ্লো টেস্টে শাস্ত্রীর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আরটি পিসিআর পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।”

আরও পড়ুন:টেস্টে বিদেশের মাটিতে প্রথম শতরান করে কী বললেন রোহিত?

 

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...