Sunday, June 14, 2026

৬ মিনিটেই ভেস্তে গেল মেসি-নেইমার দ্বৈরথ! কোভিড বিতর্কে ম্যাচ বন্ধ করলো পুলিশ

Date:

Share post:

শুরুতেই শেষ মাদার অফ অল ব্যাটল! কোপা আমেরিকা ফাইনালের পর ফের মুখোমুখি হয়েছিল বিশ্বফুটবলের দুই মহাশক্তিমান দেশ ব্রাজিল-আর্জেন্টিনা। সুপার ক্লাসিকোয় দু’দলই পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু ম্যাচের বয়স কিক অফ থেকে মাত্র ৬ মিনিট! সাও পাওলোর নিও কুইমিকা এরিনায় ম্যাচ পরিত্যক্ত।

আরও পড়ুন:ছন্নছাড়া ফুটবল খেলেও নেপালের বিরুদ্ধে ২-১ গোলে জয় সুনীল ছেত্রীদের

করোনা বিধি মেনে ম্যাচ। তাই ইংল্যান্ড থেকে ফুটবলার আনা যাবে না। আর্জেন্তিনা এই কোভিড-নিষেধাজ্ঞা অমান্য করার জন্যই সমস্যা। তা হলে ম্যাচ শুরু করা হল কেন?

জানা গিয়েছে, ব্রাজিল সরকারের স্বাস্থ্য বিভাগের লোকজন এ ব্যাপারে কথা বলতে চেয়েছিল, কিন্তু আর্জেন্তিনার কেউ নাকি কথা বলেনি। নিজেদের ড্রেসিং রুমে নিজেরাই বন্দী ছিল। সোজা ম্যাচ খেলতে নেমে পড়ে। তাই ম্যাচ শুরু হওয়ার পরই এই সমস্যা।

ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে ব্রাজিলের স্বাস্থ্য সংস্থা আনভিসার তরফ থেকে আর্জেন্তিনাকে বলা হয় করোনা বিধি ভাঙার কারণে চারজন ফুটবলারকে নামতে দেওয়া হবে না ম্যাচে। সেই চার ফুটবলারের এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্ডিয়া। ব্রাজিলের নিয়ম অনুযায়ী, ইংল্যান্ড থেকে কেউ দেশে ঢুকলে তাঁকে প্রথম কয়েকদিন কোয়ারেন্টাইন থাকতে হবে। কিন্তু এই ফুটবলার ব্রাজিল প্রশাসনের বিধি মানেননি।

ম্যাচের ঠিক ৬ মিনিটে মাঠে ঢুকে পড়ে আনভিসার স্বাস্থ্যকর্মীরা। সঙ্গে ছিলেন ব্রাজিলের ফেডারেল পুলিশের কিছু অফিসার। আর্জেন্তিনা ফুটবলারদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ব্রাজিলের ফেডারেল পুলিশ অফিসাররা। পুলিশ আধিকারিকরা। গ্রেফতার করার হুঁশিয়ারি দেন ওই চার ফুটবলারকে। পুলিশের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়ে পড়েন মেসিও। শেষ পর্যন্ত কনমেবলের তরফ থেকে জানানো হয়, রেফারির সিদ্ধান্ত মেনেই বিশ্বকাপ কোয়ালিফায়ারের এই ম্যাচ স্থগিত করা হল।

এদিকে, এভাবে ম্যাচ স্থগিত হয়ে যাবে, ভাবতেও পারেননি আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, জোভান্নি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়াদের ম্যাচ খেলা নিয়ে সংশয় ছিলই। কিন্তু তা সত্ত্বেও ব্রাজিলের স্বাস্থ্যকর্তারা যেহেতু কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তাই কোয়ারেন্টিন না মানা এই চার খেলোয়াড়কে মাঠে নামিয়েছিল আর্জেন্তিনা। ম্যাচের তিন দিন আগে থেকেই ব্রাজিলে আছেন এই চারজন। খাচ্ছেন-দাচ্ছেন, ঘুরছেন-ফিরছেন, অনুশীলন করছেন। তখন কারও হুঁশ ছিল না।

advt 19

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...