Saturday, June 27, 2026

পুজোয় খোদ মুখ্যমন্ত্রীর কাছ থেকে স্পেশাল গিফট পেল নীল-তৃণা

Date:

Share post:

বিয়ের পর প্রথম পুজো। শুরু হয়ে গেছে পরিবার পরিজনদের কাছ থেকে উপহার পাওয়ার পালা। এরইমধ্যে পুজোর স্পেশাল উপহার পেলেন টেলিভিশন তারকা নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। শুধু স্পেশাল নয় একেবারে অতি স্পেশাল গিফট। যা দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই আনন্দে আত্মহারা নবদম্পতি।দু’জনেই ইনস্টাগ্রামে উপহারের ছবিও শেয়ার করেছেন।

আরও পড়ুন:‘অবলম্বন’ ছবির পোস্টার ও সঙ্গীত  প্রকাশ অনুষ্ঠান  কলকাতা প্রেস ক্লাবে

নীলকে পাঠানো হয়েছে বিশ্ব বাংলার একটি সাদা পাঞ্জাবি। কালো প্রিন্টেড শাড়ি পেয়েছেন তৃণা। উপহারের ছবি ইনস্টাগ্রামে দিয়ে নীল লিখেছেন, “পুজো স্পেশ্যাল করার জন্য ধন্যবাদ দিদি।” তৃণা লিখেছেন, “পুজোর আনন্দ আরও বেশি হয়ে যায় যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এমন উপহার পাঠান।”
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বিয়ে করেছেন এই দুই তারকা। সেদিনও বিয়েতে নব দম্পতিকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর আবার পুজোর গিফট। দুজনেই যেন আহ্লাদে আটখানা।
প্রসঙ্গত,২১এর নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন নীল ও তৃণা। সেই সময় তৃণা জানান, মুখ্যমন্ত্রীর পাশে থাকার সুযোগ পাওয়া তাঁদের কাছে সৌভাগ্যের। তৃণমূলে যোগ দেওয়ার মুহূর্তে নীল জানান, যে মানুষকে দেখে বড় হয়েছেন, যাঁর কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন, তাঁর দলে যোগ দিতে পেরে আপ্লুত ছিলেন অভিনেতা।

advt 19

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...