Sunday, April 5, 2026

প্রয়াত অরুণা ভাটিয়া, সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবর জানালেন অক্ষয় কুমার

Date:

Share post:

প্রয়াত বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। বুধবার সকালে মুম্বইয়ের হিরানন্দানি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজের ইনস্টাগ্রাম, ফেসবুক ও ট্যুইটার হ্যান্ডলে সেই খবর অনুরাগীদের জানান অভিনেতা নিজেই।

গত শুক্রবার, ৩ সেপ্টেম্বর বিকেলে আশঙ্কাজনক অবস্থায় অরুণা ভাটিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গিয়েছে। তখনই লন্ডনে শ্যুটিং  ছেড়েই দেশে ফিরে আসেন অক্ষয় কুমার। মঙ্গলবারই তাঁর মায়ের জন্য প্রার্থনা করতে বলে অনুরাগীদের উদ্দেশে একটি পোস্ট করেন বলি-অভিনেতা। অবশেষে বুধবার সকালে না ফেরার দেশে চলে গেলেন অরুণা ভাটিয়া।

আরও পড়ুন: শর্মিষ্ঠা দেবের ‘কাদম্বরী আজও’, ছবির সঙ্গে  রবিঠাকুরের নতুন বৌঠানের সম্পর্ক আছে?

এদিন সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার লেখেন, ‘তিনি আমার সবকিছু ছিলেন। আজ আমার অস্তিত্বের গভীরে আমি এক নিদারুণ ব্যথা অনুভব করছি। আমার মা, শ্রীমতি অরুণা ভাটিয়া আজ সকালে ইহলোক ত্যাগ করেছেন এবং পরলোকে আমার বাবার সঙ্গে পুনরায় মিলিত হলেন। এই কঠিন পরিস্থিতিতে আপনাদের সকলের প্রার্থনাকে আমি সম্মান জানাই। ওম শান্তি।’

advt 19

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...