Tuesday, February 3, 2026

অগ্নিগর্ভ ত্রিপুরা: CPIM কার্যালয়ে হামলা, পাশে দাঁড়িয়ে BJP -র তীব্র নিন্দা তৃণমূল নেতৃত্বের

Date:

Share post:

সিপিআইএমের উপর বিজেপির হামলার ঘটনায় অগ্নিগর্ভ ত্রিপুরা (Tripura)। আগরতলা, উদয়পুর, বিশালগড়ে দফায় দফায় সংঘর্ষ বাধে। বুধবার, বিকেলে উদয়পুরে সিপিআইএমের (Cpim) মিছিল ছিল। অভিযোগ, সেখান থেকে অশান্তির সূত্রপাত। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর জখম হন। এই খবর ছড়িয়ে পড়তেই জায়গায়-জায়গায় বামেদের উপর হামলা শুরু হয়।

আগরতলায় (Agartala) সিপিআইএমের সদর দফতর দশরথ ভবন, ভানু ভবনে ভাঙচুর চালানো হয়। আগরতলায় সংবাদপত্রের দফতরেও হামলার ঘটনা ঘটে। গাড়িতে আগুন ধরানো হয়, ভাঙচুরও চালানো হয়। সব ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির (Bjp) বিরুদ্ধে। উদয়পুরে একাধিক বাড়ি-দোকানে হামলা চালানো হয়। বিশালগড়ে আগুন লাগিয়ে দেওয়া হয় সিপিআইএমের দুটি দলীয় কার্যালয়ে। দলের সম্পাদক মণ্ডলীর সদস্যর বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এক্ষেত্রেও বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে বামেরা।

হামলার খবর পেয়েই সিপিআইএমের রাজ্য দফতরে যান তৃণমূল নেতৃত্ব। সংবাদপত্রর দফতরেও যান তাঁরা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), সুস্মিতা দেবরা (Sushmita Dev)। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিরোধীরা রাজনীতি করতেই পারে কিন্তু তাদের উপর এই ধরনের আক্রমণ কোনোমতেই সমর্থনযোগ্য নয়। সংবাদমাধ্যমের উপর হামলার ঘটনারও প্রতিবাদ করেন চন্দ্রিমা-সুস্মিতারা।

এদিকে, সিপিআইএমের বিরুদ্ধে কার্যালয় থেকে বোমাবাজির অভিযোগ করেছে বিজেপি।

এসডিপিও-র নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

আরও পড়ুন- বিজেপির অভিযোগকে গুরুত্ব দিল না নির্বাচন কমিশন!

advt 19

 

spot_img

Related articles

শহরতলির যানজট রুখতে উদ্যোগী নবান্ন, শুরু হচ্ছে বিশেষ সমীক্ষা

কলকাতা লাগোয়া শহরতলি এবং জেলা শহরগুলিতে ক্রমবর্ধমাণ যানজটের জাঁতাকল থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে বড় পদক্ষেপ করল রাজ্য...

টাকার অঙ্ক অনেক কম, কারা সম্প্রচার করবে ISL? জানিয়ে দিল AIFF

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল(ISL)। সোমবার সকালেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন(AIFF) লিগের মিডিয়া রাইটস সংক্রান্ত টেকনিক্যাল...

শবেবরাতে বাজি নিয়ন্ত্রণে কড়া হাইকোর্ট: রাত ১০টার পর বাজি ফাটালেই আইনি পদক্ষেপ

উৎসবের আনন্দ যেন অন্যের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, তা নিশ্চিত করতে ফের কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।...

গণতন্ত্র বিপন্ন! ওপার বাংলার ‘প্রহসন’ নিয়ে সরব হাসিনা-পুত্র সজীব

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রতিবাদের সুর চড়ালেন শেখ হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়। সোমবার বিকেলে...