Monday, April 6, 2026

ভবানীপুর উপনির্বাচন: গণেশ চতুর্থীর পূর্ণলগ্নে মনোনয়ন মমতার, মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর

Date:

Share post:

আগামী ১০ সেপ্টেম্বর শুক্রবার গণেশ চতুর্থীর পূর্ণ লগ্ন-তিথিতে ভবানীপুর উপনির্বাচনের জন্য আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্বাচন কমিশনের গাইড লাইন ও করোনা বিধি মেনেই মনোনয়ন জমা দেবেন তৃণমূল নেত্রী। তাই মনোনয়ন পর্বে যাতে কোনও ভাবেই কর্মী সমর্থকদের ভিড় না হয়, সে বিষয়ে চেতলার কর্মিসভা থেকেই কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী, কেউ যদি লোকসভা, রাজ্যসভা কিংবা বিধানসভার সদস্য হন, তা হলে তাঁরা কোনও রাজনৈতিক দলের প্রার্থীর মুখ্য নির্বাচনী এজেন্ট হতে পারবেন না। তাই ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতার মুখ্য নির্বাচনী এজেন্ট হবেন দলের আইনজীবী নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তাই প্রথমে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল রাজ্য সভাপতির মুখ্য নির্বাচনী এজেন্ট হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। এক্ষেত্রে ফিরহাদ হাকিমের নামও উঠে এসেছিল। কিন্তু একই নিয়মের গেরোয় পরে তা হচ্ছে না।

আরও পড়ুন- ত্রিপুরায় সিপিএম-বিজেপি-কংগ্রেসে ভাঙন, তৃণমূলে যোগ ৯৫৭ জনের

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...