Monday, April 6, 2026

তৃণমূল প্রধানের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ

Date:

Share post:

দিনহাটায় তৃণমূল কংগ্রেস প্রধানের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। গতকাল রাতে দিনহাটার  ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এলাকার প্রধান রেনুকা খাতুন বিবির বাড়িতে পরপর বোমা ফাটার আওয়াজে ব্যাপক আতঙ্ক ছড়ায়।

আরও পড়ুন: পঞ্চায়েতের অনাস্থা ভোটে প্রভাব খাটাতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে বিজেপির জগন্নাথ সরকার

রেনুকা খাতুন বিবি দলের সিতাই কেন্দ্রের বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার অনুগামী। প্রধান রেণুকার অভিযোগ, গভীর রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে অনবরত বোমা ছোড়া হয়। পুলিশ এসে বাড়ির সামনে থেকে উদ্ধার করে তাজা বোমা। বাড়ির সাঙ্গেই লাগোয়া দোকানেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। বাড়ির ভিতরে থাকা বেশ কিছু জিনিস ভাঙচুর ও একটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে।

advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...