Thursday, June 25, 2026

ঐতিহাসিক সিদ্ধান্ত: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ভর্তির সুযোগ পাবেন মহিলারাও

Date:

Share post:

লিঙ্গ বৈষম্য দূর করে এবার বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বুধবার দেশের শীর্ষ আদালতকে(Supreme Court) ভারত সরকারের তরফে জানানো হল ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (NDA)-তে এখন থেকে ভর্তির সুযোগ পাবেন মহিলারাও। সম্প্রতি দেশের তিন সেনা প্রধানের (স্থল-বায়ু-নৌ) সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার(central government)।

বুধবার শীর্ষ আদালতে কেন্দ্রের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, ‘আমি একটা দুর্দান্ত সুসংবাদ দিতে চাই। কেন্দ্র এবং তিন সেনার প্রধানরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন যে মেয়েরা ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং নাভাল অ্যাকাডেমির মাধ্যমে সেনায় স্থায়ী কমিশন পাবে।’ কেন্দ্রের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি দেশের শীর্ষ আদালত। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় দেশের সেনাবাহিনীর একটি সম্মানজনক জায়গা। এখানে লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য আরও পদক্ষেপ করা দরকার। পাশাপাশি সর্বোচ্চ আদালত জানায়, ‘ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে মহিলাদের অন্তর্ভুক্তি নিয়ে সেনাবাহিনী যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমরা আনন্দিত। এই সংস্কার যে একদিনে হতে পারে না, তা আমরা জানি।’

আরও পড়ুন:করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ নিয়ন্ত্রিত হলেও, ভয় ধরাচ্ছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট

তবে কীভাবে NDA-তে মহিলারা ভর্তি হতে পারবেন তা নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত জবাব চেয়েছে শীর্ষ আদালত। ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাতে কেন্দ্রকে দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এ বিষয়ে আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে ২২ সেপ্টেম্বর। প্রসঙ্গত, ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে পুরুষদের সুযোগ থাকলেও এতদিন মহিলাদের কোনো সুযোগ ছিল না। এমনকি পরীক্ষাতেও বসতে পারত না তারা। যা নিয়ে পূর্বে শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। এরপরই লিঙ্গ বৈষম্য দূর করে যুগান্তকারী সিদ্ধান্ত নিল ভারত সরকার।

advt 19

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...