Wednesday, June 17, 2026

বিধানসভায় নমাজ-ঘর নিয়ে ঝাড়খণ্ডে বিতর্ক তুঙ্গে, গীতা পাঠের ঘর দাবি বিজেপির

Date:

Share post:

মুসলিম বিধায়কদের বিধানসভার ভেতর একটি ঘর ছেড়ে দেওয়া হয়েছে নমাজ (Namaz) পড়ার জন্য৷ সেই নিয়ে সোমবার থেকে তুলকালাম শুরু হয়েছে ঝাড়খণ্ডে (Jharkhand)৷ বিতর্কের জল গড়িয়েছে আদালত অবধি৷ স্পিকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে বিজেপি (BJP)৷ তাঁদের প্রশ্ন, সংসদে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার সময় ধর্মনিরপেক্ষ নেতারা রে রে করে তেড়ে এসেছিলেন৷ এবার কেন তাঁদের টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না?
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ঝাড়খণ্ড হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে৷ পিটিশনে দাবি করা হয়েছে, এই সিদ্ধান্ত দেশের ধর্মনিরপেক্ষতায় আঘাত হানবে৷
সোমবার থেকে ঝাড়খণ্ডে শুরু হয়েছে বাদল অধিবেশন৷ অধিবেশন শুরুর আগে থেকে বিজেপি বিধায়করা প্রতিবাদ জানাতে শুরু করেন৷ বিধানসভায় প্রবেশের মুখে হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘হনুমান চালিশা’ এবং ‘হরে রাম হরে কৃষ্ণ’ মন্ত্র পাঠ করেন তাঁরা৷ তার পর অধিবেশন শুরুর পর ওয়েলে নেমে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন৷ বিজেপি বিধায়কদের দাবি, হয় রাজ্য সরকারকে তাদের সিদ্ধান্ত থেকে পিছু হঠতে হবে৷ অথবা ‘নমাজ রুমের’ নাম বদলে ‘প্রার্থনা ঘর’ করতে হবে৷ বিজেপি বিধায়ক সিপি সিংয়ের কথায়, ‘আমার মতে বিধানসভা চত্বরে একটা সুবিশাল মন্দির থাকা উচিত৷’
পটনার বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বলেছেন, ‘তাহলে আমাদেরও হনুমান চালিশা এবং গীতা পাঠ করার জন্য বিধানসভার ভেতর ঘর দিতে হবে৷’

 

advt 19

 

Related articles

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...