Tuesday, June 23, 2026

ত্রিপল চুরি মামলায় শুভেন্দু ঘনিষ্ঠ হিমাংশুর বিরুদ্ধে হুলিয়া জারি কাঁথি আদালতের

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা তথা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ হিমাংশু মান্না ফেরার। তাই আইনিভাবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কাঁথি মহকুমা আদালত। হাজিরা না দেওয়ায় কাঁথি পুরসভার গোডাউন থেকে সরকারি ত্রিপল চুরির ঘটনায় অভিযুক্ত হিমাংশুর বিরুদ্ধে হুলিয়া জারি করল আদালত। ফলে এবার হুলিয়া জারি হওয়ায় যে কোনও সময়ে তাঁকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এমনকি, তার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে প্রশাসন, নির্দেশিকায় এমনটাই জানিয়েছে কাঁথি আদালত।

উল্লেখ্য, গত ২৯ মে কাঁথি পুরসভার ডরমিটরি থেকে চুরি যায় বেশকিছু ত্রিপল। এনিয়ে FIR দায়ের হয় গত ১জুন। অভিযোগ, শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারী ও হিমাংশু মান্না ত্রিপল চুরি করেছে। এরপর গত ১ জুলাই তাঁরা ভার্চুয়ারি আত্মসমর্পণ করার আবেদন জানান। সেই আবেদন খারিজ করে আদালত।

আরও পড়ুন- আপনি কি এবার পুজোয় ঠাকুর দেখতে চান? তাহলে মানতেই হবে এই নিয়ম

advt 19

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...