Tuesday, June 23, 2026

মানুষের সেবায় পথ চলা শুরু করল “তাঁরা মাতৃসদন”

Date:

Share post:

চলতি সপ্তাহের ৬ সেপ্টেম্বর পথ চলা শুরু করলো হল “তাঁরা মাতৃসদন”। সমাজসেবার সংকল্প নিয়ে সাধনার পথে পা বাড়াবে এখানকার সকল ভক্ত ও শিষ্যরা। জগতগুরু শ্রী আদি শঙ্করাচার্য সৃষ্ট দশনামী সম্প্রদায়ের অন্যতম প্রধান ‘তীর্থনাথ’ ঘরানার মহান কুণাবধূতাচার্য শ্রী পূর্ণানন্দ তীর্থনাথ (দুষ্প্রাপ্য মহানির্বাণ তন্ত্রের প্রণেতা পন্ডিত জগন্মোহন তর্কালঙ্কার), তার পুত্র শ্রী জ্ঞানানন্দ তীর্থনাথ, তার পুত্ৰ শ্রী পরমানন্দ তীর্থনাথ (তন্ত্রসম্রাট শ্রী মিহির কিরণ ভট্টাচার্য)-এর শিষ্য শ্রী কমলানন্দ তীর্থনাথ (তীর্থনাথ ঘরানার অমূল্য পুস্তক “অঘোর সদন”-এর রচয়িতা ডঃ অমরনাথ চক্রবর্তী) ও মানসকন্যা শ্রী আনন্দময়ী দেব্যম্বা (শ্রীমতি ঊষা ভট্টাচার্য)-এর সুযোগ্য শিষ্য শ্রী বিশুদ্ধানন্দ তীর্থনাথ (মাতৃসাধক শ্রী অশোক কর) আয়োজন করেছিলেন কৌশিকী অমাবস্যা উপলক্ষে দুই দিন ব্যাপী মাতৃ পূজা, ভারতবর্ষসহ বিশ্ব কল্যাণ স্বার্থে যজ্ঞ ও নর নারায়ণ সেবার।
ওই শুভ দিনে প্রায় ৪০০জনকে নর নারায়ণ সেবা দেওয়া হয়েছে। নতুন সূর্যোদয়ের স্বপ্ন নিয়ে আঁধার কাটিয়ে সেরে উঠুক পৃথিবী, এই প্রার্থনা কে পাথেয় করে তারা আগামী দিনে মানুষের সেবায় ব্রতী হওয়ার সংকল্প নিয়েছেন, মানুষের পাশে থাকবে ব্রত নিয়েছেন ।

 

advt 19

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...