Tuesday, June 23, 2026

আপনি কি এবার পুজোয় ঠাকুর দেখতে চান? তাহলে মানতেই হবে এই নিয়ম

Date:

Share post:

শুরু হয়ে গেছে কাউন্ট-ডাউন। আর কয়েক দিনের অপেক্ষা। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। গত বছর করোনা মহামারির জন্য উৎসব ছিল জৌলুহীন। এবার অবশ্য করোনা রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু সতর্ক প্রশাসন। মহামামির প্রকোপ নতুন ভাবে যাতে না বাড়ে, তার জন্য একাধিক বিধি নিষেধ রাজ্যজুড়ে। এবার পুজোতেও তাই জারি থাকবে সেই বিধি। কারণ, আপনার জীবনের থেকে মূল্যবান আর কিছুই নয়। বুধবার নবান্নে পুজো নিয়ে একগুচ্ছ বিধি নির্দেশ জারি করা হল। এদিন নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানেই জেলা শাসকদের পুজো নিয়ে একাধিক নির্দেশ দেন তিনি। গাইডলাইন প্রকাশ করা হয়েছে। জেলা শাসকদের মাধ্যমে সেই গাইডলাইন সব পুজো কমিটিকে পাঠানো হবে।

এবার পুজোয় কী কী বিধি মানতে হবে?‌

(১) প্রতিটি মণ্ডপ নিয়মিত স্যানিটাইজ করতে হবে।

(২) গতবারের মতোই তিনদিক খোলা মণ্ডপ তৈরি করতে হবে। যাতে দূর থেকেই প্রতিমা দর্শন করতে পারেন দর্শনার্থীরা।

(৩) ব্যারিকেড দিয়ে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে।

(৪) মণ্ডপে ঢোকা বা বের হওয়ার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা পুজো কমিটিগুলিকে আগাম জানাতে হবে।

(৫) বাধ্যতামূলক মাস্ক। দর্শকরা মাস্ক না পরলে মণ্ডপে ঢুকতে পারবেন না।

আরও পড়ুন- মমতার কর্মিসভা থেকে বেরিয়ে অভিতাভের বিখ্যাত হিন্দি ছবির ডায়লগ দিলেন ববি?

advt 19

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...