Sunday, June 28, 2026

সুকিয়া স্ট্রিটে রক্তদান কর্মসূচি ঘিরে উৎসাহ তুঙ্গে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতা পুরসভার  ৩৮ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হলো উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে।

রক্তের যোগানের ঘাটতি মেটাতে ও থ্যালাসেমিয়া রোগের প্রতি সচেতনতা বাড়াতে প্রতিবছরের মতো এইবছরেও সামাজিক দায়বদ্ধতা থেকে এই অনুষ্ঠানের আয়োজন করেন; মূল উদ্যোক্তা ৩৮ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক  সমীর ঘোষ।

করোনা বিধি মেনে, ডাক্তার ও নার্স নিয়ে রাজ্য সরকারের শীততাপ নিয়ন্ত্রিত বাসে চলে রক্তদান পর্ব। মোট ৪০ জন রক্তদাতা রক্তদান করেন।

আরও পড়ুন-   কাঁথিতে গণেশ পুজোর উদ্বোধনে গিয়ে অধিকারী পরিবারকে তুলোধনা কুণালের

অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী কুণাল ঘোষ (রাজ্য সাধারন সম্পাদক), তাপস রায় (উঃ কলকাতা জেলা সভাপতি, বিধায়ক), অনিন্দ্য কিশোর রাউত (কো-অরডিনেটর), অশোক কুমার দেব (বিধায়ক, বজবজ), সাধনা বোস (কো-অরডিনেটর), রুপা মজুমদার (কর্ণধার, দেব সাহিত্য কুটির), শ্রেয়া পাণ্ডে (বিশিষ্ট সমাজসেবিকা), বিকাশ জয়সয়াল, স্বর্নালী দে বিশ্বাস (সাধারণ সম্পাদক, উঃ কলকাতা যুব তৃণমূল কংগ্রেস) প্রমুখ।

 

advt 19

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...