Wednesday, June 17, 2026

আইওএম নির্বাচনে বাংলাদেশকে সমর্থন করবে ভারত

Date:

Share post:

খায়রুল আলম , ঢাকা

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) ‘সি’ ক্যাটাগরির নির্বাচনে বাংলাদেশকে  সমর্থন করবে বলে জানিয়েছে ভারত।

বাংলাদেশের নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশকে সমর্থন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ঢাকায় ভারতের ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ।

প্রতিমন্ত্রী বলেন, ‘আইএমওতে ‘সি’ ক্যাটাগরিতে আমরা এবার নির্বাচন করব। সে বিষয়টি আমরা অবহিত করেছি। তারা আমাদের সঙ্গে থাকবেন বলেজানিয়েছেন ।’দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে জানতে চাইলে খালিদ মাহমুদ বলেন, ‘তাদের সঙ্গে স্থল ও নৌ বন্দর আছে। চট্টগ্রাম ও মোংলা পোর্টে ট্রানজিট ব্যবহার করবে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। স্থল বন্দরে সুযোগ-সুবিধা বাড়াতে কী কী কাজ করতে পারি, কী কাজ চলছে সেগুলোও আমরা শেয়ার করলাম। রোডস ও কাস্টমসের বিষয়গুলো আলোচনা হয়েছে, সিদ্ধান্তও হয়ে গেছে।’
অক্টোবরে দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে বিষয়গুলোর সমাধান হবে বলেও আশ্বস্ত করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

 

advt 19

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...